MediaTek Daimensity 9400 চিপসেটের সাথে আসতে চলেছে iQOO Neo 10 সিরিজ

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 19 নভেম্বর 2024 14:12 IST
হাইলাইট
  • iQOO Neo 10 Pro হ্যান্ডসেটটি MediaTek Daimensity 9400 প্রসেসর দ্বারা চালি
  • 26সে নভেম্বর চীনে হ্যান্ডসেটটি Neo 10-এর সাথে উন্মোচিত হবে
  • ক্রেতারা স্মার্টফোন সিরিজটিকে CNY2267-এর বিনিময়ে আগে থেকে বুক করতে পারবে

iQOO Neo 10 সিরিজ তিনটি রঙে আসবে নিশ্চিত করা হয়েছে

Photo Credit: iQOO

iQOO Neo 10 সিরিজটি আনুমানিকভাবে চলতি মাসে চীনে দুটি মডেলের সাথে লঞ্চ হতে চলেছে- iQOO Neo 10 এবং iQOO Neo 10 Pro। লঞ্চের আগেই কোম্পানী Pro মডেলটির প্রসেসর সম্বন্ধে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এই চিপসেটটি নিশ্চিতভাবে MediaTek-এর তরফ থেকে একটি ফ্ল্যাগশিপ চিপসেট হবে, যেটিকে TSMC-এর ফ্যাব্রিকেশন প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কোম্পানী তরফ থেকে সিরিজটির লঞ্চের তারিখ, রঙের বিকল্প এবং প্রী-অর্ডারের অফারগুলিও নিশ্চিত করেছে।

iQOO Neo 10 সিরিজের লঞ্চের তারিখ:

চিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weiboতে একটি পোস্ট করে, iQOO কোম্পানী ঘোষণা করেছে যে,iQOO Neo 10 সিরিজটি চীনে 29 নভেম্বর বিকেল 4টায় ( প্রায় 3.30AM IST) উন্মোচন করা হবে। লাইনআপটি কালো, কমলা এবং সাদা রঙের বিকল্পে আসতে চলেছে।

চিনা স্মার্টফোন নির্মাতাদের মতে উৎসাহিত গ্রাহকরা আসন্ন স্মার্টফোন সিরিজটিকে CNY2267 (প্রায় 26,000টাকা) বিনিময়ে প্রী-অর্ডার করতে পারবে। এর সাথেই ক্রেতাদের বিভিন্ন অতিরিক্ত সুবিধা, যেমন ব্লুটুথ স্পিকার, কাস্টমাইজড টেম্পারড গ্লাস, এবং আরও ভালো ট্রেড-ইন অফার দেওয়া হবে।

iQOO Neo 10 Pro হ্যান্ডসেটটির চিপসেট নিশ্চিত করা হয়েছে:

iQOO Neo 10 Pro হ্যান্ডসেটটি ফ্লাগশিপ MediaTek Daimensity 9400 চিপসেট দ্বারা চালিত হবে। এই উন্নতমানের চিপসেটটি Vivo X200 সিরিজটিতেও দেখতে পাওয়া যায়। প্রসেসরটি আটটি কোর দ্বারা নির্মিত, যার মধ্যে একটি Arm Cortex-X925 প্রাইম কোর, তিনটি Arm Cortex- x4 মিড-কোর এবং চারটি Arm Cortex A720 ইফিসিয়েন্সি কোর আছে। এটির মধ্যে LPDDR5X RAM এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধাও আছে।

প্রসেসরটি একটি স্বাধীন Q2 সুপারকম্পিউটিং চিপের সমন্বয়ে তৈরি করা হবে। দাবি করা হয়েছে যে, কোম্পানির আসন্ন স্মার্টফোনগুলিতে একটি ব্লু ক্রিস্টাল চিপ প্রযুক্তি স্ট্যাক থাকতে পারে, যেটি ব্যবহার করে কম শক্তি খরচে, উচ্চ ক্ষমতার কার্য করা যায়।

এছাড়াও এটিতে ব্লু-ভোল্ট প্রযুক্তি যুক্ত করা হবে, যেটি দীর্ঘ কার্যক্ষমতা এবং দ্রুত চার্জিং ব্যবস্থাকে পরিচালনা করবে। iQOO Neo 10 Pro মডেলটিতে BlueLM AI মডেল ব্যবহারে কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য গুলো কাজ করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Note 17 এই দিন ভারতে আসছে, 8000mAh ব্যাটারি ও OLED স্ক্রিন-সহ লঞ্চ
  2. লঞ্চের আগের দিনই ফাঁস হল Samsung Galaxy Z Fold 8, Z Flip 8, ও Watch 9 এর দাম
  3. কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ফ্রান্স, স্মার্টফোন ব্যবহারেও বিধিনিষেধ
  4. UPI-তে আসছে বড় পরিবর্তন, স্মার্টফোনে ইন্টারনেট ছাড়াই হবে অনলাইন পেমেন্ট
  5. Apple ভারতে ফের দাম বাড়াল, কত টাকা বেশি লাগবে জেনে নিন
  6. ভারতীয় ক্রেতাদের জন্য ধাক্কা, Oppo ও OnePlus-এর এই ফ্ল্যাগশিপ ফোন দেশে না-ও আসতে পারে
  7. 10,000mAh ব্যাটারি নিয়ে আসছে Oppo A7 Pro Max, থাকবে দারুণ 50MP ফ্রন্ট ক্যামেরা
  8. Google Pixel 11a লঞ্চের আগেই ফাঁস একাধিক তথ্য, গুগলের নতুন মিড-রেঞ্জ ফোনে কী কী থাকছে?
  9. 5,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে নতুন Motorola ফোন, ফ্ল্যাগশিপ কিলার ফিচার্স রয়েছে
  10. Vivo X300 E লঞ্চ হচ্ছে জুলাই 27, দুর্ধর্ষ Zeiss ট্রিপল ক্যামেরা এবং 7,200mAh ব্যাটারি থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.