iQOO Z11 Lite আসছে ভারতে, 15,000 টাকার মধ্যে 6,500mAh ব্যাটারি, 5G, ও 50MP ক্যামেরা মিলতে পারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 7 জুলাই 2026 18:03 IST
হাইলাইট
  • iQOO Z11 Lite ডুয়াল রিয়ার ক্যামেরা ও রিং লাইটের সঙ্গে আসছে
  • iQOO এখনও লঞ্চের তারিখ প্রকাশ করেনি
  • iQOO Z11 Lite কম দামে ভাল ফিচার অফার করবে বলে আশা করা হচ্ছে

iQOO Z11 Lite will carry a dual rear camera setup

Photo Credit: iQOO

iQOO Z11 Lite খুব শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে। ভিভোর সাব-ব্র্যান্ডটি আজ ফোনটির মার্কেটিং নাম প্রকাশের পাশাপাশি, ডিজাইন সামনে এনেছে। ইতিমধ্যেই আসন্ন স্মার্টফোনের একটি মাইক্রোসাইট Amazon প্ল্যাটফর্মে লাইভ হয়েছে। অর্থাৎ, এটি ওই ই-কমার্স সাইটে উপলব্ধ হবে। iQOO Z11 Lite ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে। ক্যামেরা মডিউলের বাইরে LED ফ্ল্যাশ ও রিং লাইট আছে। ডিভাইসের একাধিক স্পেসিফিকেশন, ফিচার্স, ও দাম অনলাইনে ফাঁস হয়েছে, যা এটি বাজেট হ্যান্ডসেট হওয়ার দিকে ইঙ্গিত করছে।

iQOO Z11 Lite-এর ফার্স্ট লুক প্রকাশ্যে এল

আইকু ইন্ডিয়ার চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) Nipun Marya সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে জানিয়েছেন, iQOO Z11 Lite তাড়াতাড়িই ভারতে লঞ্চ হতে চলেছে। টিজার পোস্টারে স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। এতে ফ্ল্যাট ব্যাক প্যানেল দেখা যাচ্ছে। কোম্পানি শীঘ্রই লঞ্চের তারিখ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

আইকু জেড11 লাইট মডেলের পিছনের অংশের উপর দিকের বাম কোণে একটি পিল আকৃতির ক্যামেরা আছে। মডিউলের মধ্যে দুটি সেন্সর রয়েছে বলে মনে করা হচ্ছে। অ্যামাজনের মাইক্রোসাইট অনুসারে, এতে OriginOS কাস্টম স্কিনের একটি অর্নির্দিষ্ট ভার্সন প্রি-ইনস্টল করা থাকবে, যা Android 16 ভিত্তিক OriginOS 6 হওয়ার সম্ভাবনা।

iQOO Z11 Lite স্পেসিফিকেশন ও দাম

টিপস্টার দেবায়ন রায় iQOO Z11 Lite সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস করেছেন। তিনি X পোস্টে দাবি করেছেন যে, ফোনটি HD+ রেজোলিউশনের 6.74 ইঞ্চির এলসিডি ডিসপ্লের সঙ্গে আসবে। প্যানেলটি সর্বোচ্চ 1,200 নিট ব্রাইটনেস এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

আইকুর নতুন ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে শক্তিশালী 6,500mAh ব্যাটারি। এর সাথে 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। স্মার্টফোনটি MediaTek Dimensity 6300 5G প্রসেসরে রান করতে পারে। 6 ন্যানোমিটার আকারের এই চিপ UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে।

Advertisement

ছবি ও ভিডিও তোলার জন্য হ্যান্ডসেটের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা মিলতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে 5 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা পাওয়া যেতে পারে। এটি IP65 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং অফার করতে পারে।

টিপস্টারের মতে, iQOO Z11 Lite মডেলের দাম এ দেশের বাজারে 15,000 টাকার নিচে থাকতে পারে। প্রসঙ্গত, পূর্বসূরী iQOO Z10 Lite গত বছর জুনে ভারতে এসেছিল। লঞ্চের সময় ফোনের স্টার্টিং প্রাইস ছিল 9,999 টাকা (4 জিবি + 128 জিবি)।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. কাল থেকেই WhatsApp বন্ধ বহু ফোনে, আপনার ডিভাইসে চলবে কিনা দেখে নিন
  2. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  3. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  4. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  5. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  6. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  7. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  8. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  9. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  10. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.