ভারতে Jio -র থেকেও কম দামে ইন্টারনেট পরিষেবা দেবে এই ব্রিটিশ কোম্পানি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 জুন 2019 16:13 IST

Photo Credit: BuffaloGrid

এই মুহুর্তে ভারতে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা 50 কোটি থেকে 60 কোটি। অর্থাৎ গোটা দেশের অর্ধেক নাগরিক ইন্টারনেট ব্যবহার করতে পারেন না। বেশিরভাগ সময় প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট পৌঁছায় না বলে দেশের বিস্তীর্ণ অঞ্জলের মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত থেকে যান।

সম্প্রতি সরকার জানিয়েছিল দেশের 100 শতাংশ গ্রামে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। কিন্তু দেশের প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছেছে সেই কথা বলেনি কেন্দ্র। এর সাথেই দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবা পাঠানো সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। ভারতের টেলিকম বাজারে জিওর প্রবেশের পরে ইন্টারনেট ব্যবহারের খরচ এক ধাক্কায় অনেকটা কমলেও এখনও বেশি খরচের জন্য দেশের বিশাল সংখ্যক নাগরিক ইন্টারনেট ব্যবহার করতে পারেন না। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে ইংল্যান্ডের স্টার্ট আপ কোম্পানি BuffaloGrid।

Advertisement

BuffaloGrid সহ প্রতিষ্ঠাতা ডেনিয়েল ফগ (মাঝে)
ছবি: BuffaloGrid

বেশ কয়েক বছর ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ইংল্যান্ডের কোম্পানিটির। “শিঘ্রই ভারতে প্রায় 80 কোটি গ্রাহক প্রথম বারের জন্য ইন্টারনেট ব্যবহার করতে চলেছে। তাই আমাদের সামনে এক বিশাল সুযোগ রয়েছে। এখন যে পরিকাঠামোর মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়া হচ্ছে তার সীমাবদ্ধতা রয়েছে। এই পদ্ধতিতে গ্রামীন ভারতে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া সহজ হবে না।” Gadgets 360 কে জানিয়েছেন BuffaloGrid  সিওও ডেনিয়েল ফগ।

Advertisement

প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট পৌঁছে দিতে একটি হাব ব্যবহার করবে কোম্পানি। ব্যাটারির মাধ্যমে এই হাব চলবে। এই হাব ব্যবহার করে স্মার্টফোন চার্জ করা যাবে। বিনামূল্যে সিমীত সময়ের জন্য স্মার্টফোন চার্জ করা যাবে এই ডিভাইস দিয়ে। তারপর স্মার্টফোন চার্জ করতে খরচ করতে হবে গ্রাহককে। এই ডিভাইস একটি ওয়াই ফাই নেটওয়ার্ক তৈরী করবে। সেই নেটওয়ার্কে স্মার্টফোন কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রামবাসীরা।

ছবি: BuffaloGrid

“গত চার বছর ধরে কর্ণাটক, বিহার, অন্ধ্রপ্রদেশ সহ একাধিক অঞ্চলে পরীক্ষামুলকভাবে এই পশেবা শুরু হয়েছে। ইতিমধ্যেই 70,000 মানুষ আমাদের পরিষেবা ব্যবহার করেছে। শুধুমাত্র গত 24 ঘন্টায় 250 গ্রাহক আমাদের ডিভাইস ব্যবহার করে ফোন চার্জ ও ইন্টারনেট ব্যবহার করেছেন।”  বলেন ডেনিয়েল।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.