Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি

Karbonn Rebel ও Rebel Pro অ্যামাজনে আগামী নভেম্বর 4 থেকে বিক্রি হবে।

Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি

Photo Credit: Karbonn

Karbonn Rebel packs a 7,000mAh battery

হাইলাইট
  • Karbon Rebel Pro মডেলে 64 মেগাপিক্সেল ক্যামেরা আছে
  • Karbon Rebel পেয়েছে 7,000mAh ব্যাটারি
  • দুই ফোনেই পিওর Android অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড আছে
বিজ্ঞাপন

Karbonn আজ দুটি নতুন হ্যান্ডসেটের হাত ধরে দেশের Android স্মার্টফোন মার্কেটে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তন করেছে। ভারতীয় সংস্থাটি Rebel সিরিজের অধীনে দুই মডেল নিয়ে এসেছে: Rebel ও Rebel Pro। এছাড়াও, Rebel 5G নামে আরও একটি মডেল শীঘ্রই বাজারে আসবে বলে জানানো হয়েছে। ফোনগুলি MediaTek প্রসেসর, 64 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা, IP64 রেটিং, 7,000mAh পর্যন্ত ক্ষমতার ব্যাটারি, এবং সর্বোচ্চ 120 হার্টজ ডিসপ্লের সঙ্গে এসেছে। ফোনগুলি Amazon এক্সক্লুসিভ হিসেবে বিক্রি হবে। দাম মাত্র 10,999 টাকা থেকে শুরু। দুই ফোনেই পিওর Android অপারেটিং সিস্টেমে চলবে। ফোনে আগে থেকে কোনও থার্ড পার্টি অ্যাপ থাকবে না।

Karbonn Rebel ও Karbonn Rebel Pro স্পেসিফিকেশন

কার্বন রিবেল ও কার্বন রিবেল প্রো 6.75 ইঞ্চি এবং 6.7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে এসেছে। স্ট্যান্ডর্ড মডেলে 90 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন, এবং 650 নিট পিক ব্রাইটনেস আছে। প্রো ভ্যারিয়েন্টে একই রেজোলিউশন থাকলেও, রিফ্রেশ রেট 120 হার্টজ ও সর্বোচ্চ উজ্জ্বলতা 720 ব্রাইটনেস।

ছবি এবং ভিডিও তোলার জন্য Karbonn Rebel ফেজ ডিটেকশন অটোফোকাসযুক্ত একটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে, যার ফিল্ড অফ ভিউ 90 ডিগ্রি ও ফ্রেম অ্যাপারচার f/1.8। Karbonn Rebel Pro মডেলে অটোফোকাস সাপোর্টের সঙ্গে 64 মেগাপিক্সেল AI ব্যাক ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল।

Karbonn Rebel ও Rebel Pro রান করে MediaTek Helio G81 প্রসেসরে। এটি 4G চিপসেটের পিক ক্লক স্পিড 2.0 গিগাহার্টজ৷ দুই ফোনেই 6 জিবি র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ আছে। অনবোর্ড স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

স্ট্যান্ডার্ড কার্বন রিবেল শক্তিশালী 7,000mAh ব্যাটারির সঙ্গে এন্ট্রি নিয়েছে। এটি ইউএসবি-সি কেবলের মাধ্যমে 18W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। প্রো মডেলে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, যার সঙ্গে 20W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট মিলবে।ফোনটি 20W পাওয়ার অ্যাডাপ্টার ও ইউএসবি-সি টু ইউএসবি-সি কেবলের সঙ্গে আসবে।

ফোনগুলি পিওর Android 16 অপারেটিং সিস্টেমে রান করবে। এতে কোনও ব্লোটওয়্যার থাকবে না। ফলে বেশি স্টোরেজ ও স্মুদ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। কোম্পানি দুটি মেজর OS আপগ্রেড দুই বছর সিকিউরিটি প্যাচের প্রতিশ্রুতি দিয়েছে।

Karbonn Rebel ও Karbonn Rebel Pro দাম

Karbonn Rebel ও Rebel Pro ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছে। তবে অফারে Rebel মডেল 11,999 টাকায় কেনা যাবে। অন্য দিকে, Rebel Pro পাওয়া যাবে 12,499 টাকায়। আবার সংস্থা 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে। ফলে দুই ফোনের দাম যথাক্রমে 10,999 টাকা ও 11,499 টাকায় নেমে আসবে।

Rebel ব্লু, গোল্ড, ও সিলভার কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। Rebel Pro ব্লু, চেরি গোল্ড, ও গ্রে রঙের বিকল্পে উপলব্ধ হবে। অ্যামাজনে নভেম্বর 4 থেকে ফোনগুলির বিক্রি শুরু হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  2. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  3. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  4. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  5. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  6. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  7. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  8. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  9. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  10. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »