12,000 টাকার মধ্যে 6 জিবি র‍্যামের Bold স্মার্টফোন আনল দেশীয় কোম্পানি Lava

Lava Bold N1 5G নতুন 6 জিবি র‍্যাম অপশনে কেনা যাবে।

12,000 টাকার মধ্যে 6 জিবি র‍্যামের Bold স্মার্টফোন আনল দেশীয় কোম্পানি Lava

Photo Credit: Lava

Lava Bold N1 5G gets new 6GB RAM variant

হাইলাইট
  • Lava Bold N1 5G স্টক Android 15 অপারেটিং সিস্টেমে চলে
  • স্মার্টফোনের সামনে 90Hz রিফ্রেশ রেটের 6.75 ইঞ্চি ডিসপ্লে আছে
  • এই ফোনে 5,000mAh ব্যাটারি আছে
বিজ্ঞাপন

Lava Bold N1 5G গত বছর সেপ্টেম্বরে সবথেকে সস্তা ট্রুলি 5G স্মার্টফোন হিসেবে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ এই বাজেট হ্যান্ডসেটের নতুন মেমোরি ভ্যারিয়েন্ট লঞ্চের ঘোষণা করেছে কোম্পানি। নতুন মডেলে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে। এটি অফারের অধীনে 12,000 টাকার কমে কেনার সুযোগ মিলবে। প্রিমিয়াম ডিজাইন ও স্টক Android অপারেটিং সিস্টেমের সাথে আসা Lava Bold N1 5G-তে 90Hz ডিসপ্লে, অক্টা-কোর প্রসেসর, 1 টিবি পর্যন্ত স্টোরেজ এক্সপ্যানশন, 4K 30fps ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট, ডুয়াল সিম, IP54 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, ডুয়াল সিম (5G+5G) স্ট্যান্ডবাই, ও সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Lava Bold N1 5G দাম

Lava Bold N1 5G ফোনের নতুন 6 জিবি র‍্যাম + 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ অপশনের দাম 12,999 টাকা রেখেছে কোম্পানি। তবে লঞ্চ অফারে ক্রেতারা 11,999 টাকায় অর্ডার দিতে পারবে। হ্যান্ডসেটটি এখন Amazon ই -কমার্স প্লাটফর্মে 8,998 টাকা দামে লিস্টেড আছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম + 64 জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে। স্মার্টফোনটি শ্যাম্পেন গোল্ড ও রয়্যাল ব্লু রঙে উপলব্ধ।

স্পেসিফিকেশনের কথা বললে, লাভা বোল্ড এন1 5G মডেলের সামনে 6.75 ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন HD ও রিফ্রেশ রেট 90 হার্টজ। ফোনটি Unisoc T765 প্রসেসরে রান করে। এটি 6 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 128 জিবি ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যেতে পারে।

Lava Bold N1 5G স্টক Android 15 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছিল, হ্যান্ডসেটে দু'টি মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড (Android 17) এবং তিন বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলক ফিচার মিলবে।

ফটোগ্রাফির কথা বললে, লাভার এই 5G হ্যান্ডসেটের পিছনে 13 মেগাপিক্সেলের AI মেইন ক্যামেরা রয়েছে। সামনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরায় পোর্ট্রেট, নাইট, প্রো এবং স্লো মোশন মোড দেওয়া হয়েছে। ডিভাইসের বডি IP54 সার্টিফায়েড। এর অর্থ হল ফোনটি জল ও ধুলো থেকে নির্দিষ্ট সীমা পর্যন্ত সুরক্ষিত। ফোনের রিটেল বাক্সে 10W চার্জিং অ্যাডাপ্টার মিলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »