100 মেগাপিক্সেল ছবি তুলতে পারবে এই ফোন, জানিয়ে দিল Lenovo

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 মার্চ 2019 13:28 IST
হাইলাইট
  • Lenovo Z6 Pro ক্যামেরা দিয়ে 100 মেগাপিক্সেল ছবি তোলা যাবে
  • জুন মাসে লঞ্চ হবে এই ফোন
  • থাকতে পারে Snapdragon 855 চিপসেট

Lenovo Z6 Pro

Photo Credit: Weibo/ Chang Cheng

Lenovo Z6 Pro ক্যামেরা দিয়ে 100 মেগাপিক্সেল ছবি তোলা যাবে। সম্প্রতি এই কথা জানিয়েছেন Lenovo ভাইস চেয়ারম্যান ভিপি চ্যাং। সম্প্রতি চিনে এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথা জানিয়েছেন চ্যাং। সম্প্রতি Qualcomm তাদের নতুন মোবাইল চিপসেটে 100 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্টের ঘোষণা করেছিল। এর পরেই 100 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চের ইঞ্চিত দিল Lenovo।

2019 সালের জুন মাসে বাজারে আসতে পারে Lenovo Z6 Pro। এই ফোনে থাকবে হাইপার ভিডিও ফিচার। সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথা জানিয়েছেন কোম্পানির ভাইস চেয়ারম্যান। চিনা ভাষায় এই পোশ্ত করা হয়েছে।

এখনও Lenovo Z6 Pro ফোন নিয়ে ইন্টারনেটে কোন রিপোর্ট সামনে আসেনি। তবে এই ফোনে 5G সাপোর্ট থাকতে পারে। ক্যামেরার ইঙ্গিত ছাড়া Z6 Pro ফোনের কোন তথ্যই সামনে আনেনি Lenovo। এই ফোনে থাকতে পারে Snapdragon 855 চিপসেট। Lenovo Z5 GT ফোনেও একই চিপসেট ব্যবহার হয়েছে। ডিসেম্বর মাসে লঞ্চ হওয়া এই ফোনে ছিল 12GB RAM আর 512GB স্টোরেজ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.