এসে গেল LG Style 3, ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 13 এপ্রিল 2020 16:12 IST
হাইলাইট
  • LG Style 3 -এ থাকছে 4GB RAM
  • এই ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে
  • ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট

LG Style 3 তে রয়েছে 48 মেগাপিক্সেল ক্যামেরা

সম্প্রতি বাজারে এসেছে LG Style 3। আপাতত জাপানে এই ফোন লঞ্চ করেছে LG। LG V40 ThinQ স্পেসিফিকেশনে পরিবর্তন করে এই ফোন নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। LG Style 3-র পিছনে দুটি ক্যামেরা রয়েছে। থাকছে ওলেড ফুল ভিশন ডিসপ্লে। ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্ট এই ফোনে থাকছে IP68 সার্টিফিকেশন।

LG Style 3-র দাম প্রকাশ করেনি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ইতিমধ্যেই জাপানের একাধিক ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে।

Advertisement

আগামী মাসেই বাজারে আসতে পারে 192 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন

LG Style 3 স্পেসিফিকেশন

LG Style 3-তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.1 ইঞ্চি QHD+ ওলেড ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 4GB RAM ও 64GB স্টোরেজ।

ফোনের পিছনে রয়েছে দুটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C ও 3.5 মিমি অডিও পোর্ট। LG Style 3-তে থাকছে 3,500 mAh ব্যাটারি।

 
KEY SPECS
Display 6.10-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera Unspecified
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 10
Resolution 1440x3120 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  2. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  3. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  4. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  5. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  6. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  7. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  8. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  9. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  10. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.