রাত পোহালেই Google Pixel 10 সিরিজের লঞ্চ, রইল দাম-ফিচার্সের সমস্ত গোপন খবর

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 19 অগাস্ট 2025 19:47 IST
হাইলাইট
  • Google Pixel 10 সিরিজ আগস্ট 20 ভারতীয় সময় রাত 10.30 টায় লঞ্চ হবে
  • এই সিরিজে Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, Pixel 10 Pro Fold আসবে
  • Google Pixel 10 সিরিজের দাম 79,990 টাকা থেকে শুরু হবে

Google Pixel 10 সিরিজের দিকে এখন নজর গোটা বিশ্বের

Photo Credit: Google

Google Pixel 10 সিরিজের হাই-ভোল্টেজ লঞ্চ ইভেন্ট আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে। মার্কিন টেক জায়ান্টটি 'মেড বাই গুগল' (Made by Google) ইভেন্টে একঝাঁক নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন প্রকাশ্যে আনবে। অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হবে Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, ও Pixel 10 Pro Fold। ভারতেও পা রাখবে গুগলের লেটেস্ট ফোনগুলি। সংস্থাটি ইতিমধ্যেই Pixel 10 সিরিজের ডিজাইন প্রকাশ করেছে৷ আবার প্রতিটি মডেলের স্পেসিফিকেশন এবং দাম অনলাইনে ফাঁস হয়েছে। লঞ্চের আগেই Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, ও Pixel 10 Pro Fold এর খুঁটিনাটি তুলে ধরা হল।

Google Pixel 10 স্পেসিফিকেশন ও দাম

রিপোর্ট বলছে, বেস গুগল পিক্সেল 10 মডেলটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট, 2,000 নিট পিক ব্রাইটনেস সহ 6.3 ইঞ্চি FHD+ অ্যাকুয়া ডিসপ্লে, Tensor G5 প্রসেসর, 12 জিবি র‍্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ, Android 16 অপারেটিং সিস্টেম, 48 মেগাপিক্সেল প্রাইমারি + 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর + 10.8 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর, 4,970mAh ব্যাটারি থাকতে পারে। এটি ভারতে 79,990 টাকায় লঞ্চ হতে পারে।

Advertisement

Google Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL স্পেসিফিকেশন,  দাম

গুগল পিক্সেল 10 প্রো ও পিক্সেল 10 প্রো এক্সএল ফোন দু'টি একে অপরের সঙ্গে মিল বজায় রাখবে। কেবলমাত্র ডিসপ্লের আকার, ব্যাটারি স্পেসিফিকেশন, এবং চার্জিং স্পিড আলাদা হতে পারে। প্রো মডেলটি 6.3 ইঞ্চি ডিসপ্লে, 4,870mAh ব্যাটারি, ও 29W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে, যেখানে এক্সএল ভার্সনে 6.8 ইঞ্চি ডিসপ্লে, 5,200mAh ব্যাটারি, ও 39W ফাস্ট চার্জিং মিলবে।

এছাড়া, উভয় স্মার্টফোনে Tensor G5 প্রসেসর, 16 জিবি র‍্যাম + 1 টিবি পর্যন্ত স্টোরেজ, Android 16 অপারেটিং সিস্টেম, 50 মেগাপিক্সেল প্রাইমারি + 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর + 48 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর, ও 42 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। ভারতে Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL এর দাম যথাক্রমে 1,09,999 টাকা ও 1,24,999 টাকা থেকে শুরু হবে।

Google Pixel 10 Fold স্পেসিফিকেশন ও দাম

গুগল পিক্সেল 10 ফোল্ড স্মার্টফোনের ভিতরে 2,076 x 2,152 পিক্সেল রেজোলিউশনের 8.0 ইঞ্চি OLED এবং বাইরে 1,080 x 2,340 পিক্সেল রেজোলিউশনের 6.4 ইঞ্চির কভার ডিসপ্লে থাকতে পারে। উভয়ই 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR সাপোর্ট, ও 3,000 নিট পিক ব্রাইটনেস অফার করবে।

Advertisement

এছাড়া, ফোল্ডেবল ফোনটিতে Tensor G5 প্রসেসর, 16 জিবি র‍্যাম + 1 টিবি পর্যন্ত স্টোরেজ, Android 16 অপারেটিং সিস্টেম, 48 মেগাপিক্সেল প্রাইমারি + 10.5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর + 10.8 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর,এবং 10 মেগাপিক্সেল কভার-মেইন সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। এটি ভারতে  1,72,999 টাকায় লঞ্চ হতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  2. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  3. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  5. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  6. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  7. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  8. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  9. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  10. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.