Pixel 10 সিরিজের প্রতিটি ফোনকে দীর্ঘস্থায়ী রাখতে 7 বছর Android OS আপগ্রেড ও সফটওয়্যার আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে গুগল। এছাড়াও, পিক্সেল ড্রপ আপডেটের মাধ্যমে নিয়মিত নতুন ফিচার যোগ, বাগ ফিক্স, ও সিকিউরিটি বাড়াবে তারা।
Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, এবং Pixel 10 Pro Fold গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। প্রতিটি মডেলে অত্যাধুনিক AI ফিচার্স সাপোর্টের সঙ্গে Tensor G5 প্রসেসর রয়েছে। সঙ্গে Pixel Watch 4 এবং Pixel Buds 2a লঞ্চের ঘোষণাও করা হয়েছে।