কবে লঞ্চ হবে Mi 9? জানালো Xiaomi

কোম্পানি জানিয়েছে 20 ফেব্রুয়ারি বেজিংয়ে লঞ্চ হবে কোম্পানির পরবর্তী ফ্লাগশিপ। একই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে এক ইভেন্টে লঞ্চ হবে Samsung Galaxy S10 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন। সেই ফোন লঞ্চের কয়েক ঘন্টা আগেই চিনে লঞ্চ হবে Mi 9।

কবে লঞ্চ হবে Mi 9? জানালো Xiaomi

Mi 9 ফোনে লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন

হাইলাইট
  • 2018 সালের মে মাসে লঞ্চ হয়েছিল Mi 8
  • 9 মাসের মধ্যে বাজারে আসছে Mi 9
  • 20 ফেব্রুয়ারি বেজিংয়ে লঞ্চ হবে কোম্পানির পরবর্তী ফ্লাগশিপ
বিজ্ঞাপন

Mi 9 লঞ্চ এর দিন ঘোষণা করল Xiaomi। কোম্পানি জানিয়েছে 20 ফেব্রুয়ারি বেজিংয়ে লঞ্চ হবে কোম্পানির পরবর্তী ফ্লাগশিপ।  একই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে এক ইভেন্টে লঞ্চ হবে Samsung Galaxy S10 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন। সেই ফোন লঞ্চের কয়েক ঘন্টা আগেই চিনে লঞ্চ হবে Mi 9।

 

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Redmi Note 7

 

2018 সালের মে মাসে লঞ্চ হয়েছিল Mi 8। সেই ফোন লঞ্চের 9 মাসের মধ্যে বাজারে আসছে Mi 9। বুধবার চীনের এক মাইক্রোব্লগিং সাইট এ কোম্পানির অফিসিয়াল পেজ থেকে Mi 9 লঞ্চ এর দিন ঘোষণা করেছে Xiaomi।

 

আরও পড়ুন: মুড়িমুড়কির মতো বিকোচ্ছে Redmi Note 7, মাস পুরানোর আগেই 10 লাখ পার

 

ইতিমধ্যেই Mi 9 ফোনের স্পেসিফিকেশন নিয়ে ইন্টারনেটে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছিল এই ফোনে থাকতে চলেছে লেটেস্ট Qualcomm Snapdragon 855 চিপসেট। এর সাথেই থাকবে একটি 6.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে, ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর 3,500 mAh ব্যাটারি। Mi 9 ফোনে লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন।

 

আরও পড়ুন: শিঘ্রই ভারতে আসছে Samsung Galaxy M30, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

mi 9 teaser weibo Xiaomi Mi 9 teaser

ছবি: Weibo

 

আরও পড়ুন: 4G কভারেজে এক নম্বরে Jio, 4G স্পিডে এক নম্বরে Airtel

 

ছবি তোলার জন্য Mi 9 ফোনের পিছনে থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। এর সাথে একটি 12 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকবে।  সেলফি তোলার জন্য থাকছে একটি 24 মেগাপিক্সেল Sony IMX576 সেন্সর। তিনটি আলাদা স্টোরেজ ভেরিয়েন্ট এ পাওয়া যাবে Xiaomi -র লেটেস্ট ফ্ল্যাগশিপ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »