আগামী সপ্তাহে ভারতে আসছে Mi A3, কোথায় পাওয়া যাবে এই স্মার্টফোন?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 অগাস্ট 2019 20:35 IST
হাইলাইট
  • নতুন দিল্লিতে লঞ্চ হবে Mi A3
  • 21 অগাস্ট দুপুর 12 টায় এই ফোন লঞ্চ হবে
  • জুলাই মাসে স্পেনে এই ফোন লঞ্চ হয়েছিল

Mi A3 ফোনে থাকবে 6.08 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে

21 অগাস্ট ভারতে লঞ্চ হবে Mi A3। মঙ্গলবার ট্যুইটারে এই কথা জানিয়েছেন Xiaomi -র ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন। ইতিমধ্যেই এই লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র বিভিন্ন সংবাদমাধ্যম দপ্তরে পৌঁছাতে শুরু করেছে। Mi A সিরিজের অন্যান্য ফোনের মতোই Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হবে Mi A3। এই ফোনে চলবে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম।

21 অগাস্ট নতুন দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হবে Mi A3। ঐ দিন দুপুর 12 টায় শুরু হবে লঞ্চ। ভারতে শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাবে এই ফোন।

Mi A3 এর দাম (সম্ভাব্য)

জুলাই মাসে স্পেনে লঞ্চ হয়েছিল Mi A3। স্পেনে 64GB ভেরিয়েন্টে Mi A3 এর দাম 249 ইউরো (প্রায় 19,200 টাকা)। অন্যদিকে 128GB স্টোরেজে Mi A3 কিনতে 279 ইউরো (প্রায় 21,500 টাকা) খরচ হবে। অবশেষে 21 অগাস্ট ভারতে আসছে এই স্মার্টফোন।

Mi A3 স্পেসিফিকেশন

Mi A3 ফোনে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকবে 6.08 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে।ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট। সাথে থাকছে 6GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Mi A3 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Mi A3 ফোনে থাকছে একটি 4,030 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক, USB Type-C পোর্ট, Bluetooth v5, Wi-Fi 802.11 a/b/g/n/ac। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ফেস আনলক, গেম টার্বো ফিচার।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good cameras
  • Premium build quality
  • Excellent battery life
  • Smooth performance
  • Bad
  • Low-resolution display
  • Hybrid dual-SIM slot
  • Camera is slow to focus at times
  • Aggressive HDR
 
KEY SPECS
Display 6.08-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4030mAh
OS Android 9.0
Resolution 720x1560 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Turbo 5 ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস হল, থাকবে বিশাল ব্যাটারি ও দমদার স্পিড
  2. Motorola Edge 70 Pro+ ফটোগ্রাফিতে বাজি ধরে ভারতে আসছে, থাকছে Sony ক্যামেরা ও 50x জুম ফিচার
  3. মানুষের বিকল্প হতে ব্যর্থ, কাজ থেকে AI ছাঁটাই করে কর্মীদের বিশ্বস্ত হাতেই ভরসা রাখছে Starbucks
  4. Xiaomi 17T দীর্ঘ চার বছর পর ভারতে ফিরছে, লঞ্চ হবে 4 জুন, ঘোষণা করল শাওমি
  5. Realme 16T বিশাল 8000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল, ব্যাক ক্যামেরা দিয়েই নিখুঁত সেলফি
  6. UPI Payment Tips: মেয়েদের জন্য স্বস্তি, ফোন নম্বর লুকিয়ে UPI-তে টাকা পাঠানো ও নেওয়ার ট্রিকস জেনে রাখুন
  7. HMD Vibe 2 5G খুব সস্তায় ভারতে লঞ্চ হল, 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি আছে
  8. Xiaomi 17 Max দুর্ধর্ষ 200MP ট্রিপল Leica ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  9. Oppo Reno 16 সিরিজ জুলাইয়ে ভারতে লঞ্চ হবে, থাকবে 200MP ট্রিপল ক্যামেরা
  10. Poco Pad C1: পোকো বিশাল ডিসপ্লে ও বড় ব্যাটারি সহ নতুন ট্যাব বাজারে আনল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.