Mi Max 3 Pro লঞ্চের পরিকল্পনা নেই: Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 জুলাই 2018 18:48 IST
হাইলাইট
  • গত সপ্তাহে বাজারে এসেছিল Xiaomi-র নতুন ফ্যাবলেট Mi Max 3
  • এই ফোনের সাথেই Mi Max 3 Pro লঞ্চের খবর পাওয়া গিয়েছিল
  • এই ফোন লঞ্চ হবে না বলে জানিয়ে দিল Xiaomi

গত সপ্তাহে বাজারে এসেছিল Xiaomi-র নতুন ফ্যাবলেট Mi Max 3। এই ফোনে রয়েছে বিশাল 6.9 ইঞ্চি ডিসপ্লে আর 5500 mAh ব্যাটারি। এর সাথেই Mi Max 3 এর ভিতরে রয়েছে একটি Snapdragon 636 চিপসেট। এই ফোনের সাথেই Mi Max 3 Pro লঞ্চের খবর পাওয়া গিয়েছিল। একসাথে লঞ্চ না হলেও শোনা যাচ্ছিল পরে Mi Max 3 Pro ফোন লঞ্চ করবে Xiaomi। এই ফোন Snapdragon 710 চিপসেট থাকতে পারে বলেও শোনা যাচ্ছিল। তবে এই ফোন লঞ্চের কোন পরিকল্পনাই যে তাদের নেই সেই কথা পরিষ্কার জানিয়ে দিল Xiaomi।

কোম্পানির প্রোডাক্ট মার্কেটিং এর ডিরেক্টার ঝিন ঝিউয়ান চিনের এক সোশাল মিডিয়া সাইটে বলেন Mi Max 3 Pro নামে কোন ডিভাইস লঞ্চ করবে না Xiaomi।

তবে Snapdragon 710 চিপসেট ব্যবহার করে একাধিক নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে চিনের কোম্পানিটি। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে Snapdragon 710 চিপসেট ব্যবহার করে অন্তত দুটি স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। এর মধ্যে একটি ফোন Mi 8 SE ইতিমধ্যেই বাজারে এসেছে। এই ফোনে Snapdragon 710 চিপসেটের সাথে OLED ডিসপ্লে, 3120 mAh ব্যাটারি ডুয়াল ক্যামেরা রয়েছে।

যদিও অন্য ফোনটি এখনো বাজারে আসেনি। এই ফোনেও Snapdragon 710 চিপসেটের সাথে OLED ডিসপ্লে, 3100 mAh ব্যাটারি, IR ব্লাস্টার থাকবে বলে জানা গিয়েছে। তবে এই ফোনে NFC ও microSD কার্ড সাপোর্ট থাকবে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Xiaomi Mi Max 3 Pro
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  2. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  3. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
  4. iPhone 18 আসার আগেই বড় তথ্য ফাঁস, সমস্ত Mac মডেল আপডেট করবে Apple
  5. Samsung-এর প্রথম AI চশমা হাজির, চোখে পরলে ছবি তুলবে, শোনাবে গান!
  6. Samsung দুই নতুন Galaxy Watch লঞ্চ করল, শরীরের খুঁটিনাটি বুঝে জানাবে সুস্থ থাকার পরামর্শ
  7. Samsung Galaxy Z Flip 8: স্টাইলেই বাজিমাত, ক্রেতাদের মন জয়ে নতুন ফ্লিপ ফোন আনল স্যামসাং
  8. Samsung Galaxy Z Fold 8 Ultra দুর্ধর্ষ 200MP ট্রিপল ক্যামেরা ও 8 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  9. Samsung Galaxy Z Fold 8: চেনা ছকের বাইরে সম্পূর্ণ নতুন ধরনের ফোন লঞ্চ করে চমকে দিল স্যামসাং
  10. Redmi Note 17 স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস হল, লঞ্চ হতে পারে আগস্টেই
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.