নভেম্বরে লঞ্চ হবে Mi Note 10! বিশাল ব্যাটারি নিয়ে আসছে Mi CC9 Pro

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 31 অক্টোবর 2019 18:21 IST
হাইলাইট
  • 14 নভেম্বর লঞ্চ হতে পারে Mi Note 10
  • 5 নভেম্বর চিনে লঞ্চ হবে Mi CC9 Pro
  • এই দুই ফোনে Android 9 অপারেটিং সিস্টেম চলবে

Mi CC9 Pro ফোনের পিছনে পাঁচটা ক্যামেরা থাকবে

Photo Credit: Weibo/ Xiaomi

14 নভেম্বর লঞ্চ হতে পারে Mi Note 10। Xiaomi -র পোল্যান্ডের ফেসবুক পেজে এই খবর প্রকাশিত হয়েছে। অন্যদিকে চিনে এক সোশ্যাল মিডিয়া পোস্টে Xiaomi জানিয়েছে Mi CC9 Pro ফোনে থাকবে 5,260 mAh ব্যাটারি। সাথে থাকবে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। 5 নভেম্বর চিনে লঞ্চ হবে Mi CC9 Pro। চিনের বাইরে Mi Note 10 নামে একই ফোন লঞ্চ করবে Xiaomi।

সম্প্রতি পোল্যান্ডে কোম্পানির ফেসবুক পেজ থেকে Xiaomi জানিয়েছে 14 নভেম্বর সেই দেশে লঞ্চ হবে নতুন স্মার্টফোন। অন্যদিকে চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে প্রকাশিত টিজারে Xiaomi জানিয়েছে Mi CC9 Pro ফোনে 5,260mAh ব্যাটারি থাকবে। সাথে রয়েছে 30W ফাস্ট চার্জিং।

Advertisement

Mi CC9 Pro ফোনে 30W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে
ছবি: Weibo/ Xiaomi

সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে Mi CC9 Pro ফোনের একাধিক তথ্য সামনে এসেছে। Mi CC9 Pro ফোনে 5x অপটিকাল জুম থাকার খবর নিশ্চিত করেছে Xiaomi। ইতিমধ্যেই Mi CC9 Pro ফোনের ক্যামেরায় তোলা ছবি শেয়ার করেছে Xiaomi। এই ক্যামেরায় 5x অপটিকাল জুম আর 10x হাইব্রিড জুম ব্যবহার করে ছবি তোলা যাবে। যদিও এই ক্যামেরায় অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে কি না জানা যায়নি। এই ফোনের পিছনে পাঁচটা ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় 108 মেগাপিক্সেল সেন্সর থাকবে।

Advertisement

এছাড়াও TENAA ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনে থাকবে একটি Snapdragon 730G চিপসেট। 6GB, 8GB আর 12GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

64GB, 128GB আর 256GB স্টোরেজে পাওয়া যাবে Mi CC9 Pro। কালো, নীল, ধূসর, সবুজ, গোলাপি, বেগুনি, লাল এবং সাদা রঙে এই ফোন লঞ্চ করবে Xiaomi। ফোনের ওজন 208 গ্রাম। Mi CC9 Pro ফোনে থাকছে একটি 6.47 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে।

আরও পড়ুন:

ফাস্ট চার্জিং ছাড়া নতুন Redmi Note 8T ফোনে আর কী থাকছে?

Advertisement

WhatsApp থেকেই হবে পেমেন্ট! কী বললেন মার্ক জাকারবার্গ?

মধ্যবিত্তের সাধ্যের মধ্যে আসছে নতুন iPhone, কবে লঞ্চ হবে?

 
KEY SPECS
Display 6.47-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 32-megapixel
Rear Camera 108-megapixel + 20-megapixel + 12-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 5260mAh
OS Android
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  2. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  3. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  4. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  5. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  6. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  7. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  8. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  9. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  10. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.