আগামীকাল লঞ্চ হবে Mi Note 10 Lite, জানাল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 29 এপ্রিল 2020 20:00 IST
হাইলাইট
  • Mi Note 10 Lite-এর সঙ্গে লঞ্চ হবে Mi Note 10
  • Mi Note 10 Lite-এ 5,260mAh ব্যাটারি থাকবে
  • কালো, নীল ও সাদা রঙে পাওয়া যাবে

Mi Note 10 Lite-এ থাকবে Snapdragon 730G চিপসেট

30 এপ্রিল Redmi Note 9 সিরিজ লঞ্চের সঙ্গেই বাজারে আসবে Mi Note 10 Lite। জানাল Xiaomi। বৃহস্পতিবার বিশ্ববাজারে একাধিক ফোন আনবে কোম্পানিটি। ভারতীয় সময় বিকাল 5টা 30 মিনিটে শুরু হবে অনুষ্ঠান।

সম্প্রতি এক ফোরাম পোস্টে Xiaomi জানিয়েছে 30  এপ্রিল গোটা বিশ্বের সামনে আসবে Mi Note 10 সিরিজ। একই সঙ্গে আত্মপ্রকাশ করবে দুটি স্মার্টফোন। এই ফোনগুলি হল Mi Note 10 ও Mi Note 10 Lite। ইতিমধ্যেই চিনে Mi Note 10 লঞ্চ হলেও এই প্রথম দিনের আলো দেখবে Mi Note 10 Lite। লাইট ভার্সানেও Mi Note 10 এর মতোই থাকছে চারটি ক্যামেরা ও ওয়াটারড্রপ নচ স্টাইল ডিসপ্লে। কালো, সাদা ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে।

সম্প্রতি এক US FCC সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে Mi Note 10 Lite-এর বিভিন্ন স্পেসিফিকেশন জানা গিয়েছিল। থাকছে Snapdragon 730G চিপসেট। তুলনামূলক বড় ব্যাটারির এই ফোনে 30W ফাস্ট চার্জিং রয়েছে। কানেক্টিভিটির জন্য রয়েছে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই। ফোনের পিছনে প্রাইমারি ক্যামেরার সঙ্গে রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,  ডেপ্ত সেন্সর ও টেলিফটো ক্যামেরা।

অনেকটা কম দাম! জুলাইতে আসতে পারে OnePlus Z

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

করোনাভাইরাস পরিস্থিতির জন্য অনলাইন লাইভ স্ট্রিমে নতুন ফোনগুলি বাজারে আনবে বেজিংয়ের সংস্থাটি। মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro ও Redmi Note 9 Pro Max। বৃহস্পতিবার বাজারে আসবে এই সিরিজের আরও একটা স্মার্টফোন Redmi Note 9। চিনে Redmi 10X নামে বিক্রি হতে পারে এই স্মার্টফোন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.