ভারতে Mi Pop 2019 এর দিন ঘোষনা করল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 জুলাই 2019 13:17 IST
হাইলাইট
  • 17 জুলাইন এই ইভেন্টের আয়োজন করেছে Xiaomi
  • নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে
  • এই ইভেন্টে লঞ্চ হতে পারে Redmi K20 আর K20 Pro

ভারতে পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষ্যে Mi Pop 2019 ইভেন্টের আয়োজন করেছে Xiaomi

Photo Credit: Twitter/ Manu Kumar Jain

17 জুলাই ভারতে আয়োজিত হবে Mi Pop 2019। এই ইভেন্টে একগুচ্ছ খেলার মাধ্যমে গ্রাহকদের হাতে একাধিক পুরস্কার তুলে দেবে চিনের কোম্পানিটি। একই অনুষ্ঠানে ভারতে লঞ্চ হতে পারে Redmi K20  আর Redmi K20 Pro। মে মাসে চিনে এই দুই স্মার্টফোন লঞ্চ হয়েছিল। অনেক দিন ধরেই ভারতে এই ফোন লঞ্চের কথা জানিয়ে আসছে Xiaomi। কবে ভারতে এই দুই ফোন লঞ্চ হবে এখনও জানায়নি চিনের কোম্পানিটি।

ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন ট্যুইটারে জানিয়েছেন 17 জুলাই নতুন দিল্লিতে Mi Pop 2019 অনুষ্ঠিত হবে। এই প্রথম ভারতে Mi Pop আয়োজন করেছে চিনের কোম্পানিটি। এই অনুষ্ঠানের মাধ্যমেই এই দেশের কোম্পানির পঞ্চম বর্ষপূর্তি পালক করবে Xiaomi।

ইতিমধ্যেই কোম্পানি অফিশিয়াল ওয়েবসাইটে Mi Pop 2019 ইভেন্টের জন্য আলাদা পেজ তৈরী করেছে Xiaomi। ইতিমধ্যেই সেখানে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। সীমিত সংখ্যক সিটের জন্য রেজিস্ট্রেশন খোলা থাকবে।

কেন ভারতে Mi Pop ইভেন্ট আয়োজন করা হয়েছে তার সঠিক কারন জানায়নি Xiaomi। অনেকেই মনে করছে ভারতে Redmi K20 আর Redmi K20 Pro লঞ্চের জন্য বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই চিনে 10 লক্ষের বেশি Redmi K20 আর Redmi K20 Pro লঞ্চ করেছে Xiaomi।

সম্প্রতি প্রকাশিত টিজারে জানা গিয়েছে 15 জুলাই এর আগে ভারতে এই দুই ফোন লঞ্চ হবে। দুই দিন পিছিনে 17 জুলাই লঞ্চ হতে পারে বহু প্রতীক্ষিত এই দুই স্মার্টফোন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Mi Pop 2019, Mi Pop, Redmi K20, Redmi K20 Pro, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.