লঞ্চ হল Micromax Canvas 2 Plus (2018)

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 জুন 2018 13:11 IST
হাইলাইট
  • লঞ্চ হল Micromax Canvas 2 Plus (2018)
  • নতুন এই মডেলে রয়েছে 18:9 ডিসপ্লে
  • Canvas 2 Plus (2018) এর দাম 8,999 টাকা

 

Canvas 2 ও Canvas 2 Plus লঞ্চের বহু বছর পরে ভারতে Canvas 2 Plus (2018) লঞ্চ করল Micromax। নতুন এই মডেলে 18:9 ডিসপ্লে, ফেস আনলকের মতো ফিচার। এছাড়াও এই ফোনের ক্যামেরায় বিউটিফাই ও টাইম ল্যাপসের মতো ফিচার রয়েছে। 2012 সালের নভেম্বর মাসে প্রথম  Canvas 2 বাজারে এনেছিল কোম্পানি। এরপরে 2017 সালের মে মাসে নতুন অবতারে এই ফোন আবার লঞ্চ করেছিল Micromax। এছাড়াও 2013 সালে Canvas 2 সিরিজের দুটি ফোন লঞ্চ করেছিল ভারতের স্মার্টফোন কোম্পানিটি।

 

ভারতে Canvas 2 Plus (2018) এর দাম

ভারতে Canvas 2 Plus (2018) এর দাম 8,999 টাকা। ভারতের একাধিক গুরুত্বপুর্ণ আউটলেট থেকে এই ফোন কিনতে পাওয়া যাবে। জেট ব্ল্যাক ও ম্যাট ব্ল্যাক কালার অপশানে পাওয়া যাবে নতুন Canvas 2 Plus (2018)।

 

Canvas 2 Plus (2018) স্পেসিফিকেশান

ডুয়াল সিম Canvas 2 Plus (2018) তে চলবে Android Nougat অপারেটিং সিস্টেম। Canvas 2 Plus (2018) তে আছে একটি 5.7 ইঞ্চি HD+ IPS 18:9 ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকবে একটি কোয়াড কোর চিপসেট, এর সাথেই থাকবে 3GB DDR3 RAM। Canvas 2 Plus (2018) এ থাকবে একটি 13MP রিয়ার ক্যামেরা। এর সাথেই থাকবে রিয়ার LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে একটি 8MP সেলফি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে বিউটিফাই ও পোট্রেট মোড। এছাড়াও কল আলোতে সেলফি তোলার জন্য একটি সেলফি ফ্ল্যাশ থাকবে। এছাড়াও এই ফ্রন্ট ক্যামেরায় থাকবে ফেস আনলক ফিচার।

 

Canvas 2 Plus (2018) তে থাকবে 32GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে এই ফোনের মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে। কানেক্টিভিটির জন্য Canvas 2 Plus (2018) তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS আর FM রেডিও। এছাড়াও ফোনের পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। একটি 4000 mAh ব্যাটারি থাকবে এই ফোনের ভিতরে। এর স্থেই ভারতের 22 টি প্রাদেশিক ভাষায় এই ফোন ব্যাবহার করা যাবে।

 

 
KEY SPECS
Display 5.70-inch
Processor 1.3GHz quad-core
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 7.0
Resolution 720x1440 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Micromax
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra অবশেষে ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা হল
  2. 9000 টাকা ছাড়ে দুর্দান্ত OnePlus ফোন বিক্রি হচ্ছে, 100W ফাস্ট চার্জ, প্রিমিয়াম ক্যামেরা, ও 2K ডিসপ্লে আছে
  3. WhatsApp: গ্রুপে নতুন যুক্ত হয়েও দেখা যাবে পুরনো মেসেজ, বহু প্রত্যাশিত ফিচার আনল হোয়াটসঅ্যাপ
  4. 3000 টাকা ছাড়ে 8000mAh ব্যাটারি ও 144Hz কার্ভড ডিসপ্লে ফোনের সেল শুরু, কোথায় পাবেন দেখুন
  5. Realme P4 Lite লঞ্চ হল 10,000 টাকার কমে, একবার চার্জ দিলে দুই দিন আরামসে চলবে, ফিচার্স দেখে নিন
  6. PhonePe আনল বায়োমেট্রিক ফিচার, মুখ দেখালে বা আঙুলের ছাপে হবে পেমেন্ট, UPI পিন মনে রাখতে হবে না
  7. AI Impact Summit: ভারতীয় স্টুডেন্টদের বড় উপহার দিচ্ছে Adobe, ক্যারিয়ার গড়ার সোনালি সুযোগ
  8. Nothing Phone 4a সিরিজের প্রসেসরের নাম ঘোষণা হল, Snapdragon নাকি আরও শক্তিশালী Dimensity? জেনে নিন
  9. JioHotstar ChatGPT: বিনোদনের জগতে বিপ্লব, জিওহটস্টারে যুক্ত হল চ্যাটজিপিটি
  10. Xiaomi ভারতে আনল 75 ইঞ্চি QLED টিভি, দুর্ধর্ষ ছবি ও সাউন্ডে ঘরেই পাবেন PVR Inox এর অভিজ্ঞতা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.