বৃহষ্পতিবার দুপুরে বিক্রি শুরু হবে Micromax Yu Ace

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 সেপ্টেম্বর 2018 10:26 IST
হাইলাইট
  • কয়েকদিন আগেই লঞ্চ হয়েছিল Yu Ace
  • শুধুমাত্র Flipkart থেকে কেনা যাবে Yu Ace
  • বৃহষ্পতিবার দুপুর 12টায় Flipkart এ বিক্রি শুরু হবে Yu Ace

2GB RAM আর 16GB স্টোরেজের Yu Ace এর দাম 5,999 টাকা।

কয়েকদিন আগেই লঞ্চ হয়েছিল Yu Ace। প্রায় এক বছর পরে বাজারে নতুন ফোন লঞ্চ করেছিল Yu। বৃহষ্পতিবার প্রথম ফ্ল্যাশ সেলে বিক্রি শুরু হবে Micromax এর লেটেস্ট বাজেট স্মার্টফোন। শুধুমাত্র Flipkart থেকে কেনা যাবে Yu Ace। বৃহষ্পতিবার দুপুর 12টায় Flipkart এ বিক্রি শুরু হবে Yu Ace।  Yu Ace এর অন্যতম প্রধান আকর্ষণ 18:9 ডিসপ্লে, 4000 mAh ব্যাটারি, ফেস আনলক আর স্টক Android 8.1 Oreo। শুধুমাত্র Flipkart থেকেই কেনা যাবে নতুন Yu Ace। কোম্পানি জানিয়েছে Yu Ace ফোনে শিঘ্রই লেটেস্ট Android 9.0 Pie আপডেট চলে আসবে।

কত দাম? কীভাবে কেনা যাবে Yu Ace?

ভারতে 2GB RAM আর 16GB স্টোরেজের Yu Ace এর দাম 5,999 টাকা। আজ দুপুর 12 টায় Yu Ace বিক্রি শুরু হবে। শুধুমাত্র Flipkart থেকেই Yu Ace কেনা যাবে। এর পরে 13 সেপ্টেম্বর দ্বিতীয় ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Yu Ace। তবে এর পরে ওপেন সেলে এই ফোন বিক্রি করা হবে বলে জানিয়েছে Micromax। সেপ্টেম্বর মাসের শেষে Yu Ace ফোনের 3GB RAM ও 32GB স্টোরেজ ভেরিয়েন্ট বাজারে আসবে।

Advertisement

Yu Ace স্পেসিফিকেশান

ডুয়াল সিম Yu Ace ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Yu Ace তে থাকবে একটি 5.45 ইঞ্চি 18:9 HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে কোয়াড কোর MediaTek MT6739 চিপসেট, 2GB RAM আর 16GB স্টোরেজ।

এই স্মার্টফোনে একটি 13MP রিয়ার ক্যামেরা থাকবে। এর সাথেই থাকবে একটি  5MP ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরা দিয়েই ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে। Yu Ace এর পিছনে থাকবে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। নতুন এই ফোনের ভিতরে একটি 4000 mAh ব্যাটারি ব্যবহার করেছে Micromax।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Micromax, Yu Ace
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
  2. Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন
  3. ডিসেম্বরে লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস, থাকবে না কোনও স্ক্রিন
  4. Images 2.6: চ্যাটজিপিটির ছবি তৈরির গতি 50 শতাংশ বাড়ল, বানানো যাবে GIF ইমেজও
  5. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  6. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  7. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  8. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  9. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  10. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.