চলতি মাসেই হাজির হবে MIUI 12, সঙ্গে আসবে Mi 10 Lite 5G

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 22 এপ্রিল 2020 18:23 IST
হাইলাইট
  • Mi 10 Lite 5G -তে থাকবে পেরিস্কোপ ক্যামেরা
  • 27 এপ্রিল চিনে এই ফোন লঞ্চ হবে
  • একই সঙ্গে সামনে আসবে MIUI 12

সম্প্রতি ইউরোপে লঞ্চ হয়েছিল Mi 10 Lite 5G

Photo Credit: Weibo

27 এপ্রিল লঞ্চ হবে Mi 10 Lite 5G। একই সঙ্গে হাজির হবে MIUI 12। গত মাসে ইউরোপে Mi 10 Lite লঞ্চ হলেও চিনে এই ফোনে আলাদা স্পেসিফিকেশন থাকবে। চিনে Mi 10 Lite 5G-তে থাকবে পেরিস্কোপ ক্যামেরা। Mi 10 সিরিজের নতুন মডেলের সঙ্গেই 27 এপ্রিল সামনে আসবে MIUI 12। এটাই কোম্পানির লেটেস্ট Android স্কিন। গত বছর লঞ্চ হওয়া MIUI 11-এর থেকে MIUI 12-এ যোগ হবে একগুচ্ছ নতুন ফিচার।

সম্প্রতি প্রকাশিত টিজারে জানা গিয়েছে 27 এপ্রিল চিনে স্থানীয় সময় দুপুর 2টো (ভারতীয় সময় সকাল 11 টা 30 মিনিট) Mi 10 Lite 5G লঞ্চ শুরু হবে। ছবিতে এই ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। এই মধ্যেই একটি পেরিস্কোপ ডিজাইনের টেলিফটো ক্যামেরা। Mi 10 Lite 5G ক্যামেরায় থাকবে 50x জুম।

Mi 10 Lite 5G টিজারে পেরিস্কোপ ক্যামেরা দেখা গিয়েছে
ছবি: Weibo

144MP ক্যামেরার স্মার্টফোন আনছে Xiaomi

সম্প্রতি ইউরোপে লঞ্চ হয়েছিল Mi 10 Lite 5G। ইউরোপে এই ফোনের দাম 349 ইউরো (প্রায় 29,000 টাকা)। যদিও ইউরোপের থেকে চিনে এই ফোনে পৃথক স্পেসিফিকেশন ব্যবহার করতে পারে Xiaomi।

সম্প্রতি Pricebaba ওয়েবসাইটে ঈশান অগ্রবাল জানিয়েছিলেম 6GB + 64GB, 6GB + 128GB, 8GB + 128GB ও 8GB + 256GB ভেরিয়েন্টে লঞ্চ হবে Mi 10 Lite 5G। পাঁচটা রঙে পাওয়া যাবে এই ফোন।

MIUI 12-এ থাকবে নতুন জেসচার কন্ট্রোল
ছবি: Weibo

Advertisement

দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল Mi 10 ও Mi 10 Pro

চিনে Mi 10 Lite 5G লঞ্চের সময় এই ফোনে MIUI 12 স্কিন চলবে। নতুন MIUI ভার্সনে থাকবে আপডেটেড জেসচার কন্ট্রোল। এছাড়াও থাকছে একাধিক নতুন কাস্টমাইজেশন ফিচার।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

চলতি বছর অক্টোবর থেকে বিভিন্ন Xiaomi ফোনে MIUI 12 বিটা ভার্সন পৌঁছনো শুরু হতে পারে। কোন ফোনে কবে এই আপডেট পৌঁছবে লঞ্চের দিন ঘোষণা করতে পারে Xiaomi।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Mi 10 Lite 5G, Mi 10 Youth Edition, MIUI 12, Xiaomi, Mi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভুয়ো কল ধরতে Google-এর ডিজিটাল স্ট্রাইক, ফোন আসলেই জানাবে প্রতারক কিনা
  2. Realme P4R 5G লঞ্চ হচ্ছে 10 জুন, 8,000mAh মনস্টার ব্যাটারি ও 50MP AI ক্যামেরা থাকবে
  3. WhatsApp: অচেনা নম্বর থেকে মেসেজ ও লিঙ্ক পাচ্ছেন? প্রতারণার গন্ধ পেলেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
  4. Lava Bold N2 5G: চীনা ব্র্যান্ডদের থেকে সস্তায় 5G ফোন আনল লাভা, রয়েছে উন্নত ফিচার্স
  5. Redmi Note 17 সিরিজ 10,000mAh+ ব্যাটারির সাথে আসছে, লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে
  6. Motorola Edge 2026 অসাধারণ 50MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত জেনে নিন
  7. Vivo Y500 লিস্টেড হল Bluetooth SIG ডেটাবেসে, 8,200mAh ব্যাটারি-সহ শীঘ্রই গ্লোবাল লঞ্চ
  8. Redmi Turbo 5 ভারতে 16 জুন লঞ্চ হতে পারে, শক্তিশালী প্রসেসর ও বিশাল ব্যাটারি থাকবে
  9. ট্রিপল Zeiss ক্যামেরার Vivo স্মার্টফোনে 15,000 টাকা ছাড়, এত কম দাম প্রথমবার!
  10. Amazon Music Unlimited প্ল্যান লঞ্চ হল, ফোনেই শোনা যাবে উচ্চমানের Ultra HD ও 3D গান, 6 মাস ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.