ফ্ল্যাগশিপ সিরিজে দুটি নতুন স্মার্টফোন নিয়ে এল Xiaomi। বৃহস্পতিবার লঞ্চ হয়েছে Mi 10 ও Mi 10 Pro। এই দুই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট, LPDDR5 RAM।
Mi 10 -এ রয়েছে 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ
ফ্ল্যাগশিপ সিরিজে দুটি নতুন স্মার্টফোন নিয়ে এল Xiaomi। বৃহস্পতিবার লঞ্চ হয়েছে Mi 10 ও Mi 10 Pro। এই দুই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট, LPDDR5 RAM। এই দুই ফোনের পিছনেই চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে।
চিনে Mi 10 -এর দাম শুরু হচ্ছে 3,999 ইউয়ান (প্রায় 40,000 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। 14 ফেব্রুয়ারি এই ফোন বিক্রি শুরু করবে Xiaomi।
অন্যদিকে Mi 10 Pro এর দাম শুরু হচ্ছে 4,999 ইউয়ান (প্রায় 50,000 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 8GB RAM + 128GB স্টোরেজ। 18 ফেব্রুয়ারি চিনে এই ফোন বিক্রি শুরু হবে।
ডুয়াল সিম Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
চোখ ধাঁধানো ডিসপ্লে ও দুর্দান্ত ক্যামেরা এসে গেল Samsung Galaxy S20 সিরিজ
![]()
Xiaomi Mi 10 Pro -তে রয়েছে 50W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ ও 10W রিভার্স চার্জ সাপোর্ট
Mi 10 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় থাকছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। সেলফি তোলার জন্য Mi 10 -এ 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
Mi 10 -এর ভিতরে রয়েছে 4,780 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ সাপোর্ট।
ফোল্ডেবল ফোনের দুনিয়ায় বিপ্লব! এসে গেল Samsung Galaxy Z Flip
ডুয়াল সিম Mi 10 Pro -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি HDR10+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতেও থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 512GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
Mi 10 Pro -এর পিছনেও চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 20 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এছাড়াও থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা ও 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। টেলিফটো ক্যামেরায় থাকছে 10x জুম ও অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Mi 10 Pro -এর ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 50W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ ও 10W রিভার্স চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo V80 FE Reportedly Spotted on BIS Certification Website, India Launch Seems Imminent
Airtel’s New Recharges in India Announced: Rs. 185, Rs. 203 and Rs. 206 Voice-Only Plans Details
iQOO Neo 12 Launch Date Announced; Design, Colour Options Teased