শিঘ্রই ভারতে আসতে চলেছে Moto G6 Plus

লঞ্চের সময় Moto G6 Plus এর দাম ছিল 299 ইউরো (প্রায় 24,350 টাকা)। তবে ভারতে এই ফোন কত দামে লঞ্চ হবে সেই কথা জানায়নি কোম্পানি।

শিঘ্রই ভারতে আসতে চলেছে Moto G6 Plus
হাইলাইট
  • শিঘ্রই ভারতে লঞ্চ হবে Moto G6 Plus
  • এপ্রিল মাসে ব্রাজিলে এই ফোন লঞ্চ হয়েছিল
  • Moto G6 Plus এর দাম 299 ইউরো (প্রায় 24,350 টাকা)
বিজ্ঞাপন

 

শিঘ্রই ভারতে লঞ্চ হবে Moto G6 Plus। নতুন এই মিডরেঞ্জ স্মার্টফোনের ভারতে আগমনের কথা টুইটারে ঘোষনা করেছে Motorola। এপ্রিল মাসে ব্রাজিলে Moto G6 আর Moto G6 Play ফোনের সাথেই Moto G6 Plus লঞ্চ করা হয়েছিল। অন্য দুটি ফোন ভারতের বাজারে এলেও Moto G6 Plus এতোদিন ভারতে পাওয়া যেত না। এবার ভারতে এই ফোন লঞ্চের সংকেত দিল কোম্পানি। কোম্পানির G সিরিজের ষষ্ঠ জেনারেশানের ফোনগুলির মধ্যে টপ ভেরিয়েন্ট Moto G6 Plus। Moto G6 Plus এ রয়েছে অন্য দুটি ফোনের থেকে বড় ডিসপ্লে, ভালো প্রসেসার ও বেশি RAM ও ব্যাটারি। জুন মাসে ভারতে Moto G6 আর Moto G6 Play লঞ্চ হলেও Moto G6 Plus লঞ্চ হতে কেন এতো দেরি হল সেই প্রশ্নের জবাব দেয়নি Motorola।

Moto G6 Plus এর দাম

লঞ্চের সময় Moto G6 Plus এর দাম ছিল 299 ইউরো (প্রায় 24,350 টাকা)। তবে ভারতে এই ফোন কত দামে লঞ্চ হবে সেই কথা জানায়নি কোম্পানি। ভারতে 13,999 টাকা থেকে Moto G6 এর দাম শুরু হচ্ছে। অন্যদিকে ভারতে Moto G6 Play এর দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে। শুধুমাত্র Amazon.in থেকে Moto G6 পাওয়া গেলেও Moto G6 Play কিনতে Flipkart এ লগ ইন করতে হবে গ্রাহককে। তবে Moto G6 Plus কোন ওয়েবসাইট থেকে পাওয়া যাবে সেই বিষয়ে কিছু জানায়নি Motorola।

Moto G6 Plus স্পেসিফিকেশান

Moto G6 Plus এ রয়েছে একটি 5.93 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। স্টক Android অপারেটিং সিস্টেমে Moto G6 Plus ফোনটি চলবে। Moto G6 Plus এর ভিতরে রয়েছে Snapdragon 630 চিপসেট, Adreno 508 GPU, 4GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Moto G6 Plus ফোনে 12MP+5MP ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। এর সাথেই থাকবে 8MP সেলফি ক্যামেরা। Moto G6 Plus এর পিছনে একটি ডুয়াল টোন, ডুয়াল লেন্স LED ফ্ল্যাশ রয়েছে। এর সাথেই ফোনের সামনে একটি সেলফি ফ্ল্যাশ থাকবে।

কানেক্টিভিটির জন্য Moto G6 Plus এ থাকবে 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0, USB Type-C, NFC, 3.5 মিমি হেডফোন জ্যাক। কোম্পানির টার্বো চার্জিং টেকনোলজির সাথেই Moto G6 Plus এ একটি 3200 mAh ব্যাটারি থাকবে। দুটি আলাদা কালার ভেরিয়েন্টে Moto G6 Plus পাওয়া যাবে। Moto G6 Plus এর ওজন 165 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Realme C100x পরশুদিন ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা নিশ্চিত করল সংস্থা
  2. Nvidia GeForce Now: এবার সাধারণ PC, ফোন বা টিভিতেই খেলা যাবে হাই-এন্ড গেম, ভারতে চালু হল নতুন পরিষেবা
  3. Redmi Note 17 সিরিজ 9,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  4. OnePlus আমেরিকা ও ইউরোপে ব্যবসা গোটাচ্ছে, ভারতের কী হবে? প্রকাশ্যে বড় আপডেট
  5. 5,000 টাকা ছাড়ে Nothing Phone 4b-র সেল শুরু, অফার শেষ হওয়ার আগে কিনে ফেলুন
  6. 13 বছরে সর্বনিম্ন স্মার্টফোন বিক্রি, দাম বাড়তেই মুখ ফেরাচ্ছে ক্রেতারা, মন্দার বাজারেও উজ্জ্বল Samsung
  7. StepX Neo: বিশ্বের প্রথম এজেন্টিক AI ফোন প্রকাশ হল, স্মার্টফোনের ভবিষ্যত এটাই?
  8. Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের
  9. একলাফে 8,000 টাকা বাড়ল Samsung Galaxy M47 5G-এর দাম, মাথায় হাত ক্রেতাদের
  10. Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »