কবে লঞ্চ হবে Moto G6 Plus? জানালো Motorola

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 সেপ্টেম্বর 2018 11:53 IST
হাইলাইট
  • আগামী সোমবার ভারতে লঞ্চ হবে Moto G6 Plus
  • টুইটারে এই খবর জানিয়েছে কোম্পানি
  • তবে এই ফোনের দাম জানানো হয়নি

Moto G6 Plus এর ভিতরে রয়েছে Snapdragon 630 চিপসেট, Adreno 508 GPU, 6GB RAM আর 64GB স্টোরেজ।

 

আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে Moto G6 Plus। এপ্রিল মাসে ব্রাজিলে Moto G6 আর Moto G6 Play ফোনের সাথেই Moto G6 Plus লঞ্চ করা হয়েছিল। অন্য দুটি ফোন ভারতের বাজারে এলেও Moto G6 Plus এতোদিন ভারতে পাওয়া যেত না। এবার ভারতে এই ফোন লঞ্চের সংকেত দিল কোম্পানি। কোম্পানির G সিরিজের ষষ্ঠ জেনারেশানের ফোনগুলির মধ্যে টপ ভেরিয়েন্ট Moto G6 Plus। Moto G6 Plus এ রয়েছে অন্য দুটি ফোনের থেকে বড় ডিসপ্লে, ভালো প্রসেসার ও বেশি RAM ও ব্যাটারি। জুন মাসে ভারতে Moto G6 আর Moto G6 Play লঞ্চ হলেও Moto G6 Plus লঞ্চ হতে কেন এতো দেরি হল সেই প্রশ্নের জবাব দেয়নি Motorola।

আগামী সোমবার ভারতে লঞ্চ হবে Moto G6 Plus। এই কথা জানিয়েছে Motorola। টুইটারে এই খবর জানিয়েছে কোম্পানি। এই পোস্টে Motorola জানিয়েছে নতুন এই স্মার্টফোনে থাকবে ‘স্মার্ট ডুয়াল রিয়ার ক্যামেরা’ ‘লো লাইট ফটোগ্রাফি’ আর 6GB RAM। Google Lens সাপোর্ট সহ লঞ্চ হবে Moto G6 Plus। এই ফোনে রয়েছে ফেস আনলক, 18:9 ডিসপ্লে আর টার্বো পাওয়ার চার্জিং।

Moto G6 Plus এর দাম

লঞ্চের সময় Moto G6 Plus এর দাম ছিল 299 ইউরো (প্রায় 24,350 টাকা)। তবে ভারতে এই ফোন কত দামে লঞ্চ হবে সেই কথা জানায়নি কোম্পানি। ভারতে 13,999 টাকা থেকে Moto G6 এর দাম শুরু হচ্ছে। অন্যদিকে ভারতে Moto G6 Play এর দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে। শুধুমাত্র Amazon.in থেকে Moto G6 পাওয়া গেলেও Moto G6 Play কিনতে Flipkart এ লগ ইন করতে হবে গ্রাহককে। তবে Moto G6 Plus কোন ওয়েবসাইট থেকে পাওয়া যাবে সেই বিষয়ে কিছু জানায়নি Motorola।

Moto G6 Plus স্পেসিফিকেশান

Moto G6 Plus এ রয়েছে একটি 5.93 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। স্টক Android অপারেটিং সিস্টেমে Moto G6 Plus ফোনটি চলবে। Moto G6 Plus এর ভিতরে রয়েছে Snapdragon 630 চিপসেট, Adreno 508 GPU, 6GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Moto G6 Plus ফোনে 12MP+5MP ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। এর সাথেই থাকবে 8MP সেলফি ক্যামেরা। Moto G6 Plus এর পিছনে একটি ডুয়াল টোন, ডুয়াল লেন্স LED ফ্ল্যাশ রয়েছে। এর সাথেই ফোনের সামনে একটি সেলফি ফ্ল্যাশ থাকবে।

কানেক্টিভিটির জন্য Moto G6 Plus এ থাকবে 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0, USB Type-C, NFC, 3.5 মিমি হেডফোন জ্যাক। কোম্পানির টার্বো চার্জিং টেকনোলজির সাথেই Moto G6 Plus এ একটি 3200 mAh ব্যাটারি থাকবে। দুটি আলাদা কালার ভেরিয়েন্টে Moto G6 Plus পাওয়া যাবে। Moto G6 Plus এর ওজন 165 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Motorola
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  2. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  3. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
  4. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  5. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
  6. 1,500 টাকা ডিসকাউন্টের সঙ্গে OnePlus N6x 5G-এর সেল শুরু, সস্তায় 7,000mAh ব্যাটারি
  7. Oppo A7 Pro Max বিশাল 10,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  8. Poco M8 Power বাজেটে 8,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 5G-সহ ভারতে লঞ্চ হল
  9. 12,000 টাকা দাম কমল Motorola-র এই দুর্দান্ত ফোনের, 64MP পেরিস্কোপ ক্যামেরা ও 125W চার্জিংয়ের মতো ফিচার
  10. এক প্ল্যানেই 100Mbps ব্রডব্যান্ড, 1,000+ চ্যানেল, ও 1 ডজন OTT, মাত্র 400 টাকায় শুরু জিওর নতুন JioHome প্যাক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.