ভারত বনধের দিন বাজারে আসছে নতুন Mototorola ফোন

সোমবার ভারতে লঞ্চ হবে Moto G6 Plus। কয়েক মাস আগে ব্রাজিলে Moto G6 আর Moto G6 Play ফোনের সাথে বিশ্ব বাজারে এসেছিন Moto G6 Plus। ভারতে ইতিমধ্যেই Moto G6 আর Moto G6 Play ল্লঞ্চ হলেও এতদিন ভারতের বাজারে আসেনি Moto G6 Plus।

ভারত বনধের দিন বাজারে আসছে নতুন Mototorola ফোন

ভারতে ইতিমধ্যেই Moto G6 আর Moto G6 Play ল্লঞ্চ হলেও কোন অজ্ঞাত কারণে এতদিন ভারতের বাজারে আসেনি Moto G6 Plus।

হাইলাইট
  • সোমবার ভারতে লঞ্চ হবে Moto G6 Plus
  • থাকবে ‘স্মার্ট ডুয়াল রিয়ার ক্যামেরা’ ‘লো লাইট ফটোগ্রাফি’ আর 6GB RAM
  • 18:9 ডিসপ্লে আর টার্বো পাওয়ার চার্জিং
বিজ্ঞাপন

রোজই বাজারে আসছেন নিত্য নতুন স্মার্টফোন। ভারত বনধের দিনও বন্ধ নেই ফোন লঞ্চ। সোমবার ভারতে লঞ্চ হবে Moto G6 Plus। কয়েক মাস আগে ব্রাজিলে Moto G6 আর Moto G6 Play ফোনের সাথে বিশ্ব বাজারে এসেছিন Moto G6 Plus। ভারতে ইতিমধ্যেই Moto G6 আর Moto G6 Play ল্লঞ্চ হলেও কোন অজ্ঞাত কারণে এতদিন ভারতের বাজারে আসেনি Moto G6 Plus। সোমবার ভারতে এই ফোন লঞ্চের সিদ্ধান্ত নিল Motorola। নতুন এই স্মার্টফোনে থাকবে ‘স্মার্ট ডুয়াল রিয়ার ক্যামেরা’ ‘লো লাইট ফটোগ্রাফি’ আর 6GB RAM। Google Lens সাপোর্ট সহ লঞ্চ হবে Moto G6 Plus। এই ফোনে রয়েছে ফেস আনলক, 18:9 ডিসপ্লে আর টার্বো পাওয়ার চার্জিং।

Moto G6 Plus এর দাম

লঞ্চের সময় Moto G6 Plus এর দাম ছিল 299 ইউরো (প্রায় 24,350 টাকা)। তবে ভারতে এই ফোন কত দামে লঞ্চ হবে সেই কথা জানায়নি কোম্পানি। ভারতে 13,999 টাকা থেকে Moto G6 এর দাম শুরু হচ্ছে। অন্যদিকে ভারতে Moto G6 Play এর দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে। শুধুমাত্র Amazon.in থেকে Moto G6 পাওয়া গেলেও Moto G6 Play কিনতে Flipkart এ লগ ইন করতে হবে গ্রাহককে। তবে Moto G6 Plus কোন ওয়েবসাইট থেকে পাওয়া যাবে সেই বিষয়ে কিছু জানায়নি Motorola।

Moto G6 Plus স্পেসিফিকেশান

Moto G6 Plus এ রয়েছে একটি 5.93 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। স্টক Android অপারেটিং সিস্টেমে Moto G6 Plus ফোনটি চলবে। Moto G6 Plus এর ভিতরে রয়েছে Snapdragon 630 চিপসেট, Adreno 508 GPU, 6GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Moto G6 Plus ফোনে 12MP+5MP ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। এর সাথেই থাকবে 8MP সেলফি ক্যামেরা। Moto G6 Plus এর পিছনে একটি ডুয়াল টোন, ডুয়াল লেন্স LED ফ্ল্যাশ রয়েছে। এর সাথেই ফোনের সামনে একটি সেলফি ফ্ল্যাশ থাকবে।

কানেক্টিভিটির জন্য Moto G6 Plus এ থাকবে 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0, USB Type-C, NFC, 3.5 মিমি হেডফোন জ্যাক। কোম্পানির টার্বো চার্জিং টেকনোলজির সাথেই Moto G6 Plus এ একটি 3200 mAh ব্যাটারি থাকবে। দুটি আলাদা কালার ভেরিয়েন্টে Moto G6 Plus পাওয়া যাবে। Moto G6 Plus এর ওজন 165 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  2. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  3. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  4. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  6. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  7. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  8. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  9. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  10. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »