লঞ্চ হল নতুন Moto G6 Plus: দাম ও স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 সেপ্টেম্বর 2018 13:31 IST
হাইলাইট
  • ভারতে লঞ্চ হল Moto G6 Plus
  • Moto G6 Plus কিনতে খরচ হবে 22,499 টাকা
  • এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন Snapdragon 630 চিপসেট, ডুয়াল রিয়ার ক্যামেরা

ভারতে Moto G6 Plus কিনতে খরচ হবে 22,499 টাকা।

ভারতে লঞ্চ হল Moto G6 Plus। কয়েক মাস আগেই ভারতে একই সিরিজের Moto G6 আর Moto G6 Play ফোনদুটি লঞ্চ হয়েছিল। এবার ভারতে এই সিরিজের তৃতীয় স্মার্টফোন Moto G6 Plus লঞ্চ হল। এই বছর এপ্রিল মাসে ব্রাজিলে এক ইভেন্টে এই তিমটি ফোন একসাথে বিশ্বের সামনে ঞ্জিয়ে এসেছিল Motorola। বিশ্ব বাজারে এই ফোনে 4GB RAM থাকলেও ভারতে 6GB RAM সহ লঞ্চ হয়েছে Moto G6 Plus। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন Snapdragon 630 চিপসেট, ডুয়াল রিয়ার ক্যামেরা, ফাস্ট চার্জিং আর 6GB RAM।

ভারতে Moto G6 Plus এর দাম

ভারতে 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Moto G6 Plus। এই দেশে Moto G6 Plus কিনতে খরচ হবে 22,499 টাকা। শুধুমাত্র Amazon.in, Moto Hub আর কোম্পানির অফিলাইন রিটেল স্টর থেকেই কেনা যাবে নতুন এই মডরেঞ্জ স্মার্টফোন। লঞ্চ অফারে অফলাইন গ্রাহকরা Paytm Mall অ্যাপ থেকে পেমেন্ট করলে 3000 টাকা ক্যাশব্যাক পাবেন। জিও গ্রাহকরা Moto G6 Plus এর সাথে 198 টাকা বা 299 টাকা রিচার্চ করলে পাবেন 4450 টাকা ক্যাশব্যাক।

Moto G6 Plus স্পেসিফিকেশান

Moto G6 Plus এ রয়েছে একটি 5.93 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। স্টক Android অপারেটিং সিস্টেমে Moto G6 Plus ফোনটি চলবে। Moto G6 Plus এর ভিতরে রয়েছে Snapdragon 630 চিপসেট, Adreno 508 GPU, 6GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Moto G6 Plus ফোনে 12MP+5MP ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। এর সাথেই থাকবে 8MP সেলফি ক্যামেরা। Moto G6 Plus এর পিছনে একটি ডুয়াল টোন, ডুয়াল লেন্স LED ফ্ল্যাশ রয়েছে। এর সাথেই ফোনের সামনে একটি সেলফি ফ্ল্যাশ থাকবে।

কানেক্টিভিটির জন্য Moto G6 Plus এ থাকবে 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0, USB Type-C, NFC, 3.5 মিমি হেডফোন জ্যাক। কোম্পানির টার্বো চার্জিং টেকনোলজির সাথেই Moto G6 Plus এ একটি 3200 mAh ব্যাটারি থাকবে। দুটি আলাদা কালার ভেরিয়েন্টে Moto G6 Plus পাওয়া যাবে। Moto G6 Plus এর ওজন 165 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Motorola, Moto, Moto G6 Plus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  2. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  3. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  4. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  5. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  7. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  8. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  9. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  10. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.