ইন্টারনেটে Moto One Power এর ছবি ফাঁস হয়ে গেল

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 জুন 2018 12:28 IST
হাইলাইট
  • টেকইনফোবিট এ এক রিপোর্টে প্রথম Moto One Power এর ছবি দেখা গেল
  • Android One প্রোজেক্টের অধীনে Moto One Power ফোনটি লঞ্চ করবে Motorola
  • এই ফোন কবে লঞ্চ হবে বা ফোনের ফিচার সম্পর্কে কিছুই জানায়নি Motorola

Photo Credit: TechInfoBit

 

খুব শিঘ্রই একটি বাজেট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Motorola। Android One প্রোজেক্টের অধীনে Moto One Power ফোনটি লঞ্চ করবে Motorola। মিডরেঞ্জ এই ফোনে Qualcomm Snapdragon 636 চিপসেট 4GB RAM এর মতো ফিচার থাকবে। আর এবার ইন্টারনেটে এই ফোনের কাছ থেকে তোলা একাধিক ছবি দেখা গেল। এই ছবিতেই দেখা যাচ্ছে এই বাজেট ফোনে ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। এর সাথেই থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা আর USB Type-C পোর্ট আর Android One। যদিও এই ফোন কবে লঞ্চ হবে বা ফোনের ফিচার সম্পর্কে কিছুই জানায়নি Motorola।

Advertisement

টেকইনফোবিট এ এক রিপোর্টে প্রথম Moto One Power এর পরিষ্কার দিনের আলোতে ছবি দেখা গেল। যদিও এই রিপোর্টে বলা হয়েছে এই ফোনের নাম হবে Moto One। ফোনের সামনে কালো নচ সহ বেজেল লেস ডিসপ্লে রয়েছে। এই কালো নভে থাকবে হেডসেট, ফ্রন্ট ক্যামেরা ও সম্ববত ফেস আনলক সেরন্সার। ফোনের বাঁ দিকে থাকবে সিম কার্ড ট্রে। এই সিম ট্রে তে দুটি সিম কার্ড একসাথে থাকতে পারবে।

Photo Credit: TechInfoBit

 

এই ছবিতে ফোনের ডান দিকে ভলিউম ও পাওয়ার বাটন দেখা যাচ্ছে। ফোনের পিছনে থাকবে ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা। এর সাথেই থাকবে LED ফ্ল্যাশ। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটিও ফোনের পিছনের দিকেই দেখা গিয়েছে। আর নীচে Android One লেখা দেখা গিয়েছে। এই রিপোর্টে জানানো হয়েছে ফোনের নীচে থাকবে USB Type-C পোর্ট আর ডুয়াল স্টিরিও স্পিকার।

আগে এক রিপোর্টে Motorola One Power এর স্পেসিফিকেশান জানানো হয়েছিল। সেখানেই দেখা যাচ্ছে Motorola One Power এ চলবে লেটেস্ট অয়ানড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম। এর সাথেই এই ফোনে থাকবে 6.2 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এছাড়াও এই ফোনের ভিতরে থাকবে মিডরেঞ্জ Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ। আর Motorola One Power এর ভিতরে থাকবে একটি 3780mAh ব্যাটারি।

2018 সালে অন্যন্য সব ফোনের মতোই Motorola One Power এর পিছনে দেখা যাবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরাতে থাকবে একটি 12MP প্রাইমারী সেন্সার ও একটি 5MP সেকেন্ডারী সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 8MP সেলফি ক্যামেরা।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Moto One, Moto One Power, Lenovo, Motorola
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  2. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  3. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  4. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  5. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  6. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  7. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  8. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  9. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  10. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.