Motorola এর স্টাইলাস পেন সহ সবচেয়ে সস্তা ফোনে মিলছে 4500 টাকা ডিসকাউন্ট, রয়েছে 32MP সেলফি ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 14 ফেব্রুয়ারি 2026 17:19 IST
হাইলাইট
  • Motorola Edge 60 Stylus সবচেয়ে কম দামের স্টাইলাস পেন যুক্ত ফোন
  • এটি অ্যামাজনে 4,500 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  • স্মার্টফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে

Motorola Edge 60 Stylus comes with a built-in stylus, which is rare in this price segment

Photo Credit: Motorola

যদি স্টাইল, পারফরম্যান্স, ও প্রোডাক্টিভিটির নিখুঁত সমন্বয় রয়েছে, এমন স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে Motorola Edge 60 Stylus দুর্দান্ত অপশন হতে পারে। Amazon ফোনটিকে স্পেশাল অফারে বিক্রি করছে। বাজারে আসার এক বছর না হতেই সরাসরি 4,500 টাকার বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে ই-কমার্স সংস্থাটি। ডিভাইসটি তার সেগমেন্টে সবচেয়ে কম দামের মডেল, যা স্টাইলাস পেনের সাথে এসেছে। মোটোরোলার এই ফোন কেনার আরও কারণের মধ্যে রয়েছে মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 50 মেগাপিক্সেল Sony LYTIA 700C প্রাইমারি ক্যামেরা, Dolby Atmos সাউন্ড, এবং ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির মতো ফিচার্স।

Motorola Edge 60 Stylus ডিসকাউন্ট অফার

Motorola Edge 60 Stylus ভারতে 2025 সালের এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল। তখন 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ যুক্ত সিঙ্গেল ভ্যারিয়েন্টের দাম 22,999 টাকা ছিল। প্রতিবেদন লেখার সময় এটি অ্যামাজনে 18,499 টাকায় বিক্রি হতে দেখা গিয়েছে। অর্থাৎ কোম্পানি ফ্ল্যাট 4,500 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করলে 554 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

হ্যান্ডসেটটি Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে EMI অপশনে নিলে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও, HDFC এবং Kotak ক্রেডিট কার্ডে মাসিক কিস্তির মাধ্যমে কিনলে যথাক্রমে 1,250 টাকা ও 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। ফোনটি প্যানটোন জিব্রাল্টার সি এবং প্যানটোন ওয়েব কালার অপশনে উপলব্ধ।

Motorola Edge 60 Stylus স্পেসিফিকেশন ও ফিচার্স

মোটোরোলা এজ 60 স্টাইলাস ডুয়াল ক্যামেরার সাথে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচার সহ একটি 13 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

মোটোরোলার এই ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,000mAh ব্যাটারি, যা 68W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। ফোনটি 4 ফ্যাব্রিকেশনে নির্মিত Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসরে রান করে। হ্যান্ডসেটটি Android 15-এর সঙ্গে লঞ্চ হয়েছিল, তবে Android 17 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে।

Advertisement

Motorola Edge 60 Stylus এর সামনে 6.7 ইঞ্চির পোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, HDR, 1.5K রেজোলিউশন (1,220 x 2,712 পিক্সেল, ও 1 বিলিয়ন কালার অফার করে। স্ক্রিনের উপরে কর্নিং গরিলা গ্লাস 3 কভার আছে৷ স্ক্রিনের নিচে মিলবে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 7s Gen 2
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 13-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 5000mAh
OS Android 15
Resolution 1220x2712 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.