Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 22 এপ্রিল 2026 13:37 IST
হাইলাইট
  • Motorola Edge 70 Pro-তে 50 মেগাপিক্সেল Sony LYT-710 ক্যামেরা আছে
  • ফোনটি 90W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এসেছে
  • Motorola Edge 70 Pro রান করে Dimensity 8500 Extreme প্রসেসরে

Motorola Edge 70 Pro features a 50-megapixel Sony LYT-710 camera sensor

Photo Credit: Motorola

Motorola Edge 70 Pro আজ ভারতে লঞ্চ হয়েছে। Edge সিরিজের এই নতুন ফোন বেশ কিছু আকর্ষণীয় ফিচার্সের সাথে এসেছে। এটি তিনটি OS আপডেট পাবে বলে ঘোষণা করেছে কোম্পানি। এতে Dimensity 8000 সিরিজের প্রসেসর দেওয়া হয়েছে। স্মার্টফোনের পিছনে তিনটি ক্যামেরা আছে, যার মধ্যে মেইন ক্যামেরায় 50 মেগাপিক্সেল Sony LYTIA 710 সেন্সর বর্তমান। Motorola Edge 70 Pro-তে 144Hz ডিসপ্লে. IP68 + IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 90W TurboPower ফাস্ট চার্জিং, Dolby Atmos সাউন্ড, ডুয়াল স্টেরিও স্পিকার, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, এবং মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি রয়েছে।

Motorola Edge 70 Pro দাম

Motorola Edge 70 Pro-এর দাম 38,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 41,999 টাকা রাখা হয়েছে। তবে কোম্পানি HDFC ও Axis ব্যাংকের ক্রেডিট কার্ডে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার ফলে দাম যথাক্রমে 36,999 টাকা এবং 39,999 টাকায় নেমে আসবে।

এছাড়াও, ক্রেতারা 2,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। মোটোরোলার নতুন ফোন তিনটি কালার অপশনে উপলব্ধ: প্যানটোন লিলি হোয়াইট, প্যানটোন টি, ও প্যানটোন টাইটান। ফ্লিপকার্ট ও মোটোরোলা ইন্ডিয়ার অনলাইন স্টোরে এপ্রিল 29 থেকে বিক্রি শুরু হচ্ছে।

 Motorola Edge 70 Pro স্পেসিফিকেশন

মোটোরোলা এজ 70 প্রো ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে এসেছে। এতে f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 122 ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং অটোফোকাস সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও থ্রি-ইন-ওয়ান লাইট সেন্সর আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। উভয় ক্যামেরা 4K রেজোলিউশনে ভিডিও শুট করতে সক্ষম।

Motorola Edge 70 Pro ফোনের সামনে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,772 x 1,272 পিক্সেল), 5,200 নিট পিক ব্রাইটনেস, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR10+, ও 460 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে৷ স্ক্র্যাচ ও আঘাত থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i প্রোটেকশন আছে। আর স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

মোটোরোলার নতুন ফোন Dimensity 8500 Extreme প্রসেসরে রান করে, যা 4 ফ্যাব্রিকেশনে নির্মিত ও পিক ক্লক স্পিড 3.4 গিগাহার্টজ। চিপসেটের সাথে LPDDR5x র‍্যাম এবং UFS 4.1 ইন্টার্নাল স্টোরেজ যুক্ত। ডিভাইসে 6,500mAh সিলিকন ব্যাটারি রয়েছে, যা 5W ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে। এতে Android 16 প্রি-ইনস্টলড আছে৷ সংস্থা তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড প্রদান করবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sleek and premium design
  • Bright AMOLED display
  • Decent performance
  • Clean user interface
  • IP68/IP69 Rating
  • Bad
  • No telephoto lens
  • Thermal performance could be better
  • Battery life could be better
 
KEY SPECS
Display 6.80-inch
Processor MediaTek Dimensity 8500 Extreme
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 6500mAh
OS Android 16
Resolution 2772x1272 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X9 Ultra এর দাম ফাঁস হল, ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ ফোন
  2. Samsung-এর 50MP ট্রিপল ক্যামেরা ও 120Hz AMOLED স্ক্রিনের ফোন 12,000 টাকা সস্তা হয়ে গেল
  3. Redmi K100 সিরিজ ট্রেন্ড বদলে এই বছর Xiaomi 18-এর আগেই লঞ্চ হতে পারে
  4. Gmail অ্যাকাউন্টের সঙ্গে আর 15GB ফ্রি স্টোরেজ মিলবে না, Google চালু করছে নতুন নিয়ম
  5. Oppo Find X9s ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস, গ্লোবাল মডেলের থেকেও সস্তা
  6. ভারতের বাজার থেকে উধাও হচ্ছে সস্তার স্মার্টফোন, দামি মডেলই পছন্দ ক্রেতাদের
  7. Google Chrome চুপিসারে রহস্যময় AI ফাইল ডাউনলোড করছে, কীভাবে খুঁজে বার করে ডিলিট করবেন দেখুন
  8. Xiaomi 17T সিরিজের স্মার্টফোন 28 মে লঞ্চ হতে পারে, দীর্ঘ চার বছর পর ভারতে ফেরার জল্পনা
  9. Motorola G37 সিরিজের দুই নতুন ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7,000mAh ব্যাটারি
  10. Redmi Turbo 5: রেডমি টার্বো সিরিজ এই প্রথম ভারতে আসছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.