Motorola Edge 70 Pro+ ভারতে জুনের 4 তারিখ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। সংস্থা নিশ্চিত করেছে যে, এতে 3.5x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। এটি ক্যাটাগরির সবচেয়ে পাতলা লেন্স বলে দাবি করা হচ্ছে। প্রাইমারি ক্যামেরায় Sony LYTIA 710 সেন্সর ব্যবহার হয়েছে। ফোনটি AI চালিত 50x ডিজিটাল জুম অফার করবে।
Motorola Edge 70 Pro+ ভারতে লঞ্চের পর ফ্লিপকার্টে বিক্রি হবে। ফোনে তিনটি ক্যামেরা থাকবে। ক্যামেরা মডিউলের চারপাশে "LYTIA", "12. 81mm ফোকাল লেংথ", "OIS", "2.0µm" উল্লেখ করা হয়েছে। । অর্থাৎ, ফোনটিতে Sony LYTIA ইমেজিং সিস্টেম ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি ব্যবহার হচ্ছে। কোম্পানি শীঘ্রই লঞ্চের তারিখ ও অন্যান্য ফিচার ঘোষণা করতে পারে।