কবে ভারতে আসছে Moto G7? দেখে নিন দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 মার্চ 2019 15:31 IST
হাইলাইট
  • Moto G7 তে থাকবে একটি 6.24 ইঞ্চি FHD+ ডিসপ্লে
  • ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট
  • থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার

Moto G7 ফোনে চলবে Android Pie অপারেটিং সিস্টেম

ফেব্রুয়ারি মাসে ব্রাজিলে লঞ্চ হয়েছিল Moto G7। এবার ভারতে আসছে এই ফোন। আগামী 25 মার্চ সোমবার ভারতে লঞ্চ হবে Motorolar লেটেস্ট মিডরেঞ্জ স্মার্টফোন। ইতিমধ্যেই ভারতে এসেছে Moto G7 সিরিজের Moto G7 Power। Moto G7 এ রয়েছে 6.24 ইঞ্চি FHD+ ডিসপ্লে, Qualocomm Snapdragon 632 চিপসেট, 4GB RAM আর ওয়াটার-ড্রপ নচ।

Moto G7 এর দাম

Moto G7 এর দাম 299 মার্কিন ডলার (প্রায় 21,300 টাকা)। 20,000 টাকার আশেপাশে ভারতে এই ফোন লঞ্চ হতে পারে।

Moto G7 স্পেসিফিকেশান

Moto G7 ফোনে চলবে Android Pie অপারেটিং সিস্টেম। Moto G7 তে থাকবে একটি 6.24 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 4GB RAM আর 3,000mAh ব্যাটারি।

ছবি তোলার জন্য এই ফোনে থাকছে ডুয়াল রইয়ার ক্যামেরা। থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার আর একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Moto G7 এ থাকছে 4G VoLTE, Bluetooth v4.2, Wi-Fi 802.11 a/b/g/n, GPS/ A-GPS,  3.5mm মিমি হেডফোন জ্যাক আর একটি USB Type-C পোর্ট। থাকছে একটি 3,000 mAh ব্যাটারি আর টার্বো চার্জিং। Moto G7 এর ওজন 172 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.