থাকছে পপ-আপ ক্যামেরা, এটাই নতুন Motorola One Hyper?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 অক্টোবর 2019 15:17 IST
হাইলাইট
  • Motorola One Hyper ফোনে 32MP পপ-আপ সেলফি ক্যামেরা থাকতে পারে
  • ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 675 চিপসেট
  • থাকছে 3,600 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট

Motorola One Hyper ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 675 চিপসেট

সম্প্রতি একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে পপ-আপ সেলফি ক্যামেরার স্মার্টফোন আনছে Motorola। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে Motorola One Hyper নামে বাজারে আসবে পপ-আপ ক্যামেরার Motorola স্মার্টফোন। এই প্রথম কোন Motorola ফোনে পপ-আপ ক্যামেরা ডিজাইন দেখা যাবে। নাম ও সম্ভাব্য স্পেসিফিকেশন জানা গেলেও Motorola One Hyper ফোনের দাম জানা যায়নি।

নতুন Mi HiFi হাইব্রিড ইয়ারফোন লঞ্চ করল Xiaomi

Advertisement

Motorola One Hyper ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

Motorola One Hyper ফোনে একটি 6.39 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। এই ফোনে পপ-আপ ক্যামেরা থাকার জন্য ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। পপ-আপ ক্যামেরায় থাকবে 32 মেগাপিক্সেল সেন্সর। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 675 চিপসেট। সাথে থাকবে 4GB RAM আর 128GB স্টোরেজ।

Motorola One Hyper ফোনের পিছনের ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ক্যামেরায় 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 4K ভিডিও আর 60 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে FHD ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াO 120 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে FHD স্লো মোশন ভিডিও আর 240 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 720p ভিডিও রেকর্ড করতে পারবে Motorola One Hyper ফোনের ক্যামেরা।

এক ধাক্কায় অনেকটা সস্তা হল Samsung Galaxy A80

কম আলোতে দুর্দান্ত ছবি তোলার জন্য Motorola One Hyper ফোনে বিশেষ নাইট ভিশন মোড থাকছে। এই ফোনে থাকছে একটি 3.5 মিমি জ্যাক আর একটি USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে 3,600 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট। লঞ্চের সময় Motorola One Hyper ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলতে পারে। Motorola One সিরিজের অন্যান্য ফোনের মতোই Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হবে এই স্মার্টফোন।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  2. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  3. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  4. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  5. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  6. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  7. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  8. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  9. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  10. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.