Motorola Razr Fold: মটোরোলার প্রথম বইয়ের মতো ভাঁজ হওয়া ফোল্ডেবল ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 মে 2026 11:45 IST
হাইলাইট
  • Motorola Razr Fold সংস্থার প্রথম বুক স্টাইল ফোল্ডেবল ফোন
  • ফোনের ভিতরে 8.1 ইঞ্চির ডিসপ্লে এবং বাইরে 6.6 ইঞ্চি স্ক্রিন রয়েছে
  • Motorola Razr Fold ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করে

Motorola Razr Fold features a foldable 8.1-inch LTPO 2K OLED display

Photo Credit: Motorola

Motorola Razr Fold আগামী সপ্তাহে ভারতে আসছে। আজ মোটোরোলা স্মার্টফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এটি তাদের প্রথম বুক স্টাইল ফোল্ডেবল ফোন। অর্থাৎ ফোনটি বইয়ের মতো ভাঁজ হয়। আর ভাঁজ খুললে ট্যাবের মতো বড় স্ক্রিনের ডিভাইসে পরিণত হয়। এটি ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে বিক্রি করা হবে। ইতিমধ্যেই ফোনটির একটি মাইক্রোসাইট ওই ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ হয়েছে। Motorola Razr Fold জানুয়ারিতে কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES)-এ আত্মপ্রকাশ করেছিল। ফোনের ভিতরে 8.1 ইঞ্চির ডিসপ্লে ও বাইরে 6.6 ইঞ্চি স্ক্রিন রয়েছে। এতে স্টাইলাস পেন যুক্ত করা আছে।

Motorola Razr Fold ভারতে মে 13 লঞ্চ হবে

মোটোরোলা ইন্ডিয়া তাদের X হ্যান্ডেল থেকে পোস্ট করে জানিয়েছে, এটি মে মাসের 13 তারিখ ভারতে আসবে, অর্থাৎ আগামী বুধবার। ফোল্ডেবল ফোনটি প্যানটোন লিলি হোয়াইট ও প্যানটোন ব্ল্যাকেন্ড ব্লু কালার অপশনে উপলব্ধ হবে। সংস্থা ফোনটির বিশেষ FIFA World Cup 26 এডিশনও আনবে, যা ফুটবলের থিমের উপর ভিত্তি করে ইউনিক ডিজাইন এলিমেন্ট পাবে। হ্যান্ডসেটটি 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে।

স্পেসিফিকেশনের কথা বললে, Motorola Razr Fold ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 1/1.28 ইঞ্চির 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ডুয়াল পিক্সেল PDAF এবং 3x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল 70 মিমি পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত।

এই ফোল্ডেবেল ফোনের ইন্টার্নাল এবং কভার স্ক্রিনে যথাক্রমে 20 মেগাপিক্সেল ও 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। রিয়ার ক্যামেরা ডলবি ভিশনের সাথে 30fps-এ 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। এছাড়াও, 30fps ও 60fps-এ 4K ভিডিও শুট করতে পারে।

মোটোরোলা রেজর ফোল্ড মডেলের বাইরে 6.6 ইঞ্চির LTPO pOLED ডিসপ্লে আছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, 6,000 নিট পিক ব্রাইটনেস, এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। অভ্যন্তরে 8.01 ইঞ্চির ফোল্ডেবল LTPO pOLED স্ক্রিন রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন, এবং 6,200 নিট পিক ব্রাইটনেস অফার করে।

Motorola Razr Fold ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করে। এতে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 6,000mAh সিলিকন কার্বন ব্যাটারি, যার সাথে 80W ওয়্যার্ড, 50W ওয়্যারলেস, এবং 5W রিভার্স ওয়াযারলেস চার্জিং সাপোর্ট আছে। ফোনে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড আছে। এটি Android 23 পর্যন্ত আপগ্রেড পাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sleek and premium design
  • Bright AMOLED displays
  • Decent cameras
  • Decent performance
  • Clean user interface
  • Long battery life
  • Bad
  • Low-light camera performance could be better
  • Slightly bulkier than other foldables
  • IP rating could be better
 
KEY SPECS
Display (Primary) 8.10-inch
Cover Display 6.60-inch
Cover Resolution 1080x2520 pixels
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
Battery Capacity 6000mAh
OS Android 16
Resolution 2232x2484 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
  2. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  3. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
  4. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  5. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  6. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  7. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  8. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  9. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  10. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.