Motorola Razr Fold বড় 6,000mAh ব্যাটারি পেয়েছে, যার সাথে 80W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
Photo Credit: Motorola
Motorola Razr Fold has a 50-megapixel triple rear camera unit
Motorola Razr Fold অবশষে ভারতে লঞ্চ হয়েছে। এটি সংস্থার প্রথম বুক স্টাইলের ফোল্ডেবল ফোন। অর্থাৎ ডিভাইসটি বইয়ের মতো মাঝখান দিয়ে খোলা এবং বন্ধ করা যায়৷ সংস্থা দাবি করেছে, Motorola Razr Fold সেরা ক্যামেরাযুক্ত ফোল্ডেবল ফোন। এই হ্যান্ডসেটে Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে।উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে Dolby Atmos সাপোর্ট, Bose-টিউনড অডিও, IP48 + IP49 ওয়াটার প্রোটেকশন রেটিং, 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, Moto AI টুলস, ইত্যাদি। মোটোরোলা ফোনটির সঙ্গে FIFA World Cup 26 কালেকশন এনেছে, যেখানে বিশ্বকাপ ফুটবল অনুপ্রাণিত ডিজাইন এবং প্রিমিয়াম ক্র্যাফ্টম্যানশিপের সংমিশ্রণ লক্ষ্য করা যায়।
Motorola Razr Fold-এর দাম 1,49,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 12 জিবি + 256 জিবি স্টোরেজ আছে। 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম 1,59,999 টাকা। ফিফা এডিশন (16 জিবি + 512 জিবি) কিনতে 1,69,999 টাকা খরচ হবে। তবে কোম্পানি সমস্ত মডেলে 10,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করার ফলে দাম 1,39,999 টাকায় নেমে আসবে। ফোনটি ফ্লিপকার্টে উপলব্ধ।
মোটোরোলা রেজর ফোল্ড DxoMark বেঞ্চমার্কে 164 স্কোর করেছে, যা ফোল্ডেবল ফোনগুলির মধ্যে সর্বোচ্চ। ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony LYTIA 828), ডুয়াল পিক্সেল PDAF, 3x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স (Sony LYTIA 600), ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে।
ইন্টার্নাল ও কভার স্ক্রিনে যথাক্রমে 20 মেগাপিক্সেল এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। Motorola Razr Fold মডেলের বাইরে 6.6 ইঞ্চির LTPO pOLED ডিসপ্লে আছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ও 6,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। অভ্যন্তরে 8.01 ইঞ্চির ফোল্ডেবল LTPO pOLED স্ক্রিন রয়েছে, যা ডলবি ভিশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন, HDR10+, ও 6,200 নিট পিক ব্রাইটনেস অফার করে।
মোটোরোলার নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 6,000mAh সিলিকন কার্বন ব্যাটারি, যার সাথে 50W ওয়্যারলেস এবং 5W রিভার্স ওয়্যাররলেস চার্জিং সাপোর্ট আছে। এই ফোনে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড আছে। এটি Android 23 পর্যন্ত আপগ্রেড পাবে। একইসাথে 2033 সাল পর্যন্ত সিকিউরিটি আপগ্রেড পাওয়া যাবে।
প্রসঙ্গত, Motorola Razr Fold FIFA 2026 Collection Edition-এর সবচেয়ে নজরকাড়া বিষয় হল, ফোনের মাঝখানে থাকা ফিফা ওয়ার্ল্ড কাপের লোগো। এটি প্রিমিয়াম উপকরণ দিয়ে তৈরি ও 24K গোল্ড প্লেটে ফিনিশ করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival 2026: Best 1.5-Ton 5-Star AC Deals From Daikin, Blue Star, and More
India Could Be Among First Countries to Roll Out 6G, Says Jio