ডুয়াল সেলফি ক্যামেরার Motorola Razr Fold-এর সেল শুরু, মিলছে 10,000 টাকা ডিসকাউন্ট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 20 মে 2026 18:18 IST
হাইলাইট
  • Motorola Razr Fold প্রথম সেলে 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে
  • এটি 18 মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশনে কেনা যাবে
  • Motorola Razr Fold ট্রিপল 50MP রিয়ার ক্যামেরার সাথে এসেছে

Motorola Razr Fold is brand's first book-style foldable phone

Photo Credit: Motorola

Motorola Razr Fold গত সপ্তাহে ভারতে এসেছিল। আজ মোটোরোলার প্রথম বুক স্টাইলের ফোল্ডেবল ফোনটির বিক্রি শুরু হয়েছে। প্রথম সেলে 10,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে কোম্পানি। ফোনটি DxoMark বেঞ্চমার্কে 164 স্কোর করেছে, যা ফোল্ডেবল মডেলগুলির মধ্যে সর্বোচ্চ। তাই সংস্থা একে বাজারের সেরা ক্যামেরাযুক্ত ফোল্ডিং ডিভাইস হিসেবে দাবি করছে। Motorola Razr Fold মডেলে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসর, Dolby Atmos প্রযুক্তি, Bose-টিউনড অডিও, 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট, 8K ভিডিও রেকর্ড করার সুবিধা, এবং 8.01 ইঞ্চির AMOLED ফোল্ডেবল ডিসপ্লে রয়েছে।

Motorola Razr Fold দাম ও সেল অফার

Motorola Razr Fold মডেলের দাম ভারতে 1,49,999 টাকা থেকে শুরু হচ্ছে  বেস মডেলে 12 জিবি + 256 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম 1,59,999 টাকা রাখা হয়েছে। ফোনটির ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন 26 (16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ) 1,69,999 টাকায় লঞ্চ হয়েছে।

তবে Motorola সমস্ত মডেলে 10,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে। ফলে তিন ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 1,39,999 টাকা, 1,49,999 টাকা, এবং 1,59,999 টাকায় নেমে আসবে। নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 18 মাস পর্যন্ত নো-কস্ট EMI অফার থাকছে। এছাড়াও, জুনের 20 তারিখের আগে কিনলে ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার পাওয়া যাবে। এটি ফোন কেনার 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে।

Motorola Razr Fold বর্তমানে ফ্লিপকার্ট ও মোটোরোলা ইন্ডিয়া অনলাইন স্টোর থেকে কেনা যাচ্ছে। ফোল্ডেবল ফোনটি প্যানটোন লিলি হোয়াইট ও ব্ল্যাকেনড ব্লু কালার অপশনে উপলব্ধ। ডিভাইসের বাইরে 6.6 ইঞ্চির LTPO pOLED কভার ডিসপ্লে রয়েছে, যা 165 হার্টজ রিফ্রেশ রেট এবং 6,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

মোটোরোলা রেজর ফোল্ডের অভ্যন্তরে 8.01 ইঞ্চির ফোল্ডেবল LTPO pOLED স্ক্রিন দেওয়া আছে, যা 2K রেজোলিউশন, 6,200 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং ডলবি ভিশন অফার করে। ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন- সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স ও একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে।

হ্যান্ডসেটের ইন্টার্নাল ও কভার স্ক্রিনে যথাক্রমে 20 মেগাপিক্সেল এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ফোনের 6,000mAh সিলিকন কার্বন ব্যাটারি 50W ওয়্যারলেস এবং 5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এতে Android 16 প্রি-ইনস্টলড আছে। এটি Android 23 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে। একইসাথে সাত বছর সিকিউরিটি আপডেট মিলবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sleek and premium design
  • Bright AMOLED displays
  • Decent cameras
  • Decent performance
  • Clean user interface
  • Long battery life
  • Bad
  • Low-light camera performance could be better
  • Slightly bulkier than other foldables
  • IP rating could be better
 
KEY SPECS
Display (Primary) 8.10-inch
Cover Display 6.60-inch
Cover Resolution 1080x2520 pixels
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
Battery Capacity 6000mAh
OS Android 16
Resolution 2232x2484 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতীয় ব্র্যান্ড Lava ইংল্যান্ডে স্মার্টফোন লঞ্চ করছে, প্রথম মডেলের টিজার প্রকাশ হল
  2. প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
  3. WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
  4. Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
  5. Samsung Galaxy F70 Pro 5G সস্তায় সেরা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল ভারতে, 2032 সাল পর্যন্ত পাবে আপডেট
  6. 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে
  7. 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
  8. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  9. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  10. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.