Nokia 6.1 Plus ফোনে পৌঁছল Android 10, নতুন ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 জানুয়ারী 2020 13:15 IST
হাইলাইট
  • Nokia 6.1 Plus ফোনে Android 10 আপডেট পৌঁছতে শুরু করল
  • থাকছে ডার্ক মোড, জেসচার নেভিগেশন আর স্মার্ট রিপ্লাই
  • আপডেটের সাইজ 1302.7 MB

Nokia 6.1 Plus ফোনে সাম্প্রতিকতম আপডেটের সাইজ 1302.7 MB

Nokia 6.1 Plus ফোনে Android 10 আপডেট পৌঁছতে শুরু করল। সম্প্রতি এই ঘোষণা করেছে HMD Global। Android 10 আপডেটের সাথেই এই ফোনে পৌঁছল 2019 সালের ডিসেম্বর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। একই সাথে Nokia 6.1 Plus ফোনে হাজির হয়েছে ডার্ক মোড, জেসচার নেভিগেশন আর স্মার্ট রিপ্লাই। 2019 সালে Nokia 7.1, Nokia 6.1 আর Nokia 9 Pureview ফোনে Android 10 আপডেট পৌঁছেছিল। এবার Nokia 6.1 Plus ফোনে লেটেস্ট অপারেটিং সিস্টেম পাঠাল HMD Global।

সম্প্রতি ট্যুইটারে Nokia 6.1 Plus ফোনে Android 10 আপডেট পাঠানোর ঘোষণা করেছে HMD Global। ধাপে ধাপে শীঘ্রই সব Nokia 6.1 Plus ফোনে এই আপডেট পৌঁছবে। Settings > About Phone > System updates > Check for update থেকে এই আপডেট ইন্সটল করা যাবে। Nokia 6.1 Plus ফোনে সাম্প্রতিকতম আপডেটের সাইজ 1302.7 MB।

Nokia 6.1 Plus ছাড়াও চলতি বছর মার্চ মাসের আগে Nokia 2.2, Nokia 3.1 Plus, Nokia 3.2 আর Nokia 4.2 ফোনে Android 10 পৌঁছে যাবে। বছর শেষে Nokia 1 Plus, Nokia 5.1 Plus আর Nokia 8 Sirocco ফোনেও এই আপডেট পাঠাবে HMD Global। এছাড়াও Nokia 2.1, Nokia 3.1, Nokia 5.1 আর Nokia 1 ফোনে পৌঁছে যাবে Android 10।

আরও পড়ুন:

চারটি ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Realme 5i

কখন, কোথায় দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ?

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Android One and no software bloat
  • Sleek and compact
  • Vibrant display
  • Great performance
  • Bad
  • Low-light camera performance could be better
  • Fast charger not bundled
 
KEY SPECS
Display 5.80-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3060mAh
OS Android 8.1
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Android 10
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর প্রথম স্মার্টচশমা হাজির, চোখে পরলেই ছবি তুলবে, শোনাবে গানও!
  2. একঝাঁক হেলথ ও ফিটনেস ফিচার্সের সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy Watch 9 ও Watch Ultra 2
  3. Samsung Galaxy Z Flip 8: নতুন ফ্লিপ ফোন লঞ্চ করল স্যামসাং, মাঝখান থেকে ভাঁজ করলেই হয়ে যাবে অর্ধেক
  4. Samsung Galaxy Z Fold 8 Ultra দুর্ধর্ষ 200MP ট্রিপল ক্যামেরা ও 8 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  5. Samsung Galaxy Z Fold 8: চেনা ছকের বাইরে সম্পূর্ণ নতুন ধরনের ফোন লঞ্চ করে চমকে দিল স্যামসাং
  6. Redmi Note 17 স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস হল, লঞ্চ হতে পারে আগস্টেই
  7. Vivo S সিরিজ ছয় বছর পর দেশে ফিরছে, লঞ্চের আগেই ফাঁস ছবি, থাকবে প্রিমিয়াম ক্যামেরা
  8. আজ অনুষ্ঠিত হচ্ছে Samsung Galaxy Unpacked, কী কী নতুন ফোন ও স্মার্ট ডিভাইস লঞ্চ হবে জেনে নিন
  9. পুরনো X অ্যাপকে বিদায়, Android-এর জন্য সম্পূর্ণ নতুন ভার্সন প্লে স্টোরে আনল ইলন মাস্কের সংস্থা
  10. কোন কোন OnePlus ফোনে Android 17 ভিত্তিক ColorOS আপডেট মিলবে? ফাঁস হল লিস্ট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.