লঞ্চ হল Nokia X6-এর গ্লোবাল ভেরিয়েন্ট Nokia 6.1 Plus

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 জুলাই 2018 11:43 IST
হাইলাইট
  • হংকং এ Nokia 6.1 Plus লঞ্চ হয়েছে
  • হংকং এ Nokia 6.1 Plus এর দাম 2,288 হংকং ডলার (প্রায় 20,100 টাকা)
  • 24 জুলাই থেকে সেই দেশে এই ফোন বিক্রি শুরু হবে

 

অবশেষে Nokia X6 এর গ্লোবাল ভেরিয়েন্ট লঞ্চ করল HMD Global। প্রথমে শোনা গিয়েছিল হিংকং এ এই ফোনের গ্লোবাল ভেরিয়েন্ট লঞ্চ হবে। আর সেই খবর সত্যি হল। হংকং এ Nokia 6.1 Plus নামে কোম্পানির নতুন Android One স্মার্টফোন লঞ্চ করল HMD Global। অর্থাৎ Google সার্টিফায়েড এই ডিভাইসে লেটেস্ট স্টক Android থাকবে। এর সাথেই নতুন Android ভার্সান এলে শিঘ্রই এই ফোনে সেই আপডেট পৌঁছে যাবে। তবে এই ফোনের স্পেসিফিকেশান Nokia X6 এর সাথে হুবহু মিলে যাচ্ছে।

Nokia 6.1 Plus এর দাম

হংকং এ Nokia 6.1 Plus লঞ্চ হয়েছে। হংকং এ Nokia 6.1 Plus এর দাম 2,288 হংকং ডলার (প্রায় 20,100 টাকা)। আগামী 24 জুলাই থেকে সেই দেশে এই ফোন বিক্রি শুরু হবে। তবে অন্য দেশে বিশেষ করে ভাত্রতে এই ফোন কবে লঞ্চ হবে তা জানায়নি HMD Global। তবে শিঘ্রই ভারতে এই ফোন লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।

Nokia 6.1 Plus স্পেসিফিকেশান

ডুয়াল সিম Nokia 6.1 Plus এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। এছাড়াও নোকিয়ার নতুন এই ফোনে থাকবে 5.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে আছে Snapdragon 636 প্রসেসার সাথে আছে 4/6GB RAM।

Nokia 6.1 Plus এ আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারী সেন্সারটি 16MP আর রয়েছে 5MP সেকেন্ডারি সেন্সার। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়ার। এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে HDR সাপোর্ট। ফোনের সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও Nokia 6.1 Plus এ রয়েছে ফেস আনলক ফিচার।

Nokia 6.1 Plus এর ব্যাটারির ক্ষমতা 3060mAh। Quick Charge 3.0 টেকনলজির মাধ্যমে খুব জলদি চার্জ হয়ে যাবে এই ফোন। এছাড়াও Nokia 6.1 Plus এ রয়েছে হেডফোন জ্যাক আর USB Type-C পোর্ট। 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Android One and no software bloat
  • Sleek and compact
  • Vibrant display
  • Great performance
  • Bad
  • Low-light camera performance could be better
  • Fast charger not bundled
 
KEY SPECS
Display 5.80-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3060mAh
OS Android 8.1
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iOS 27 Beta 3: Apple-এর নতুন চমক, আপনার পছন্দ করা গলা ও ভঙ্গিতে কথা বলবে Siri
  2. Vivo T5 Lite 5G বাজেটে বিশাল ব্যাটারি, ফাস্ট চার্জিং, ও ভাল ক্যামেরা নিয়ে ভারতে আসছে, লঞ্চ শীঘ্রই
  3. Motorola Edge 70 Max স্মার্টফোনের ভারতে লঞ্চ কনফার্মড হল, ক্যামেরা ও প্রসেসরে বড় চমক
  4. iQOO Z11 Lite আসছে ভারতে, 15,000 টাকার মধ্যে 6,500mAh ব্যাটারি, 5G, ও 50MP ক্যামেরা মিলতে পারে
  5. Nothing Phone 4b এল ভারতে, দেখতে সবার থেকে আলাদা, ব্যাটারিতেও সেরা, দাম-ফিচার্স জেনে নিন
  6. Microsoft-এ ফের বিপুল ছাঁটাই, একসঙ্গে চাকরি গেল হাজার হাজার কর্মীর
  7. Apple ব্যবহারকারীদের জন্য স্বস্তি, দীর্ঘ 5 বছর অপেক্ষার পর চালু হল এই পরিষেবা
  8. Apple-এর রহস্যময় AI ডিভাইস ফাঁস, চোখের সামনেই চিনে নেবে সবকিছু
  9. Apple ফিরছে নয় বছর আগের ফর্মুলায়, iPhone Ultra হাতে পেতে দীর্ঘ অপেক্ষার ইঙ্গিত
  10. Xiaomi 18 Pro Max আসছে 200MP + 200MP ডুয়াল ক্যামেরা ও 8,500mAh ব্যাটারির সঙ্গে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.