HDR ডিসপ্লে, Android Pie সহ লঞ্চ হল Nokia 8.1

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 ডিসেম্বর 2018 10:32 IST
হাইলাইট
  • বুধবার দুবাইতে লঞ্চ হল Nokia 8.1
  • ডিসেম্বরে ইউরোপে বিক্রি শুরু হবে এই ফোন
  • Nokia 8.1 ফোনে 6.18 ইঞ্চি HDR10 ডিসপ্লে

ডিসেম্বরে ইউরোপে 399 ইউরো (প্রায় 31,900 টাকা) দামে বিক্রি শুরু হবে Nokia 8.1

লঞ্চ হল Nokia –র পরবর্তী স্মার্টফোন Nokia 8.1। বুধবার দুবাইতে এক ইভেন্টে সারা বিশ্বের সামনে Nokia 8.1 ফোনটি নিয়ে এসেছে HMD Global। অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছিল Nokia X7। নাম বদলে বিশ্ব বাজারে হাজির হল এই স্মার্টফোন। Nokia 8.1 ফোনে 6.18 ইঞ্চি HDR10 ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, Snapdragon 710 চিপসেট, Android 9.0 Pie আর 3,500 mAh ব্যাটারি।

আরও পড়ুন: ভারতে এল Nokia 7.1

ডিসেম্বরে ইউরোপে বিক্রি শুরু হবে Nokia 8.1। এই ফোনের দাম 399 ইউরো (প্রায় 31,900 টাকা)। আপাতত একটি মাত্র স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। আগামী 10 ডিসেম্বর ভারতে আসতে পারে Nokia 8.1।

আরও পড়ুন: শুরু হল Flipkart Big Shopping Days সেল: বিশাল ছাড় এই স্মার্টফোনগুলিতে

Nokia 8.1 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Nokia 8.1 এ Android Pie অপারেটিং সিস্টেম চলবে। Nokia 8.1 এ রয়েছে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

Nokia 8.1 এ রয়েছে 12MP+13MP ডুয়াল ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরায় EIS ও OIS সাপোর্ট থাকবে। ফোনের সামনে থাকছে 20MP সেলফি ক্যামেরা।

কানেন্টিভিটির জন্য Nokia 8.1 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac সাথে VoWiFi, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, BeiDou, FM রেডিও, USB Type-C পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Nokia 8.1 এ রয়েছে 3500 mAh ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জিং।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent construction quality
  • Bright, vibrant HDR display
  • Android One
  • Bad
  • Specifications aren’t very competitive
  • Poor low-light camera performance
 
KEY SPECS
Display 6.18-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 20-megapixel
Rear Camera 12-megapixel + 13-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2244 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 26,000 টাকা ছাড়ে Samsung-এর দুর্ধর্ষ ক্যামেরা ফোন, অফার শেষ হওয়ার আগে কিনুন
  2. Redmi A7 Pro সস্তায় লঞ্চ হল, 120Hz ডিসপ্লে, 6,000mAh ব্যাটারি, ও 128GB স্টোরেজ পাবেন
  3. Samsung Galaxy A37 5G ও Galaxy A57 5G লঞ্চ হল ভারতে, দুর্দান্ত ক্যামেরা, প্রচুর AI ফিচার্স রয়েছে
  4. Claude AI: ফোন আর হাত দিতে হবে না, আপনার হয়ে কল-মেসেজ করবে এআই, স্মার্টফোন চালাবে নিজেই
  5. Vivo Y11 5G ও Vivo Y21 5G কম দামে 6,500mAh ব্যাটারি এবং তিনটি ক্যামেরা নিয়ে ভারতে লঞ্চ হল
  6. 11,499 টাকায় Realme 5G ফোনের সেল শুরু, 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, কুলিং সিস্টেম রয়েছে
  7. একলাফে 7,000 টাকা দাম কমল 50MP সেলফি ক্যামেরার Motorola স্মার্টফোনের
  8. Redmi Note 16 সিরিজের বড় তথ্য ফাঁস, 10,000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা থাকতে পারে
  9. OnePlus 15T ঝড় তুলে লঞ্চ হল, ছোট ফোনে এমন পারফরম্যান্স-ফিচার্স বিশ্বাস হবে না
  10. সোশ্যাল মিডিয়ায় চালু হতে পারে KYC, ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে কি লাগবে আধার?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.