বাজেট সেগমেন্টের দখল নিতে লঞ্চ হল Nokia C1

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 ডিসেম্বর 2019 17:47 IST
হাইলাইট
  • Nokia C1 ফোনে কোয়াড কোর প্রসেসর থাকছে
  • ফোনের পিছনে 5 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • আফ্রিকা ও এশিয়ায় এই ফোন লঞ্চ করবে HMD Global

Nokia C1 ফোনে থাকছে একটি 5.45 ইঞ্চি আইপিএস ডিসপ্লে

বাজেট সেগমেন্টে লঞ্চ হল নতুন Nokia C1। এই ফোনে Android 9 Pie (Go Edition) অপারেটিং সিস্টেম চলবে। নতুন স্মার্টফোনে ডিসপ্লের চারপাশে থাকছে চওড়া বেজেল। Nokia C1 এ থাকছে একটি কোয়াড-কোর প্রসেসর, 1GB RAM, 2,500 mAh ব্যাটারি। ফিচার ফোন থেকে যে সব গ্রাহক স্মার্টফোন ব্যবহার শুরু করছেন সেই গ্রাহকদের কথা মাথায় রেখে এই ফোন লঞ্চ করেছে HMD Global।

এখনও Nokia C1 ফোনের দাম ঘোষণা করেনি HMD Global। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে এই ফোন লঞ্চ হবে।

Nokia C1 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Nokia C1 ফোনে Android Pie (Go Edition)অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে একটি 5.45 ইঞ্চি আইপিএস ডিসপ্লে। এই ফোনে থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট, গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, 1GB RAM আর 16GB স্টোরেজ।

Nokia C1 ফোনের পিছনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে আর একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা। Nokia C1 ফোনে থাকছে একটি 2,500 mAh ব্যাটারি 3.5 মিমি অডিও জ্যাক, এফএম রেডিও আর মাইক্রো এসডি কার্ড স্লট। এই ফোনে কোন 4G কানেক্টিভিটি থাকছে না। শুধুমাত্র 3G কানেক্টিভিটি সহ বাজারে আসছে Nokia C1।

 
KEY SPECS
Display 5.45-inch
Processor 1.3GHz quad-core
Front Camera 5-megapixel
Rear Camera 5-megapixel
RAM 1GB
Storage 16GB
Battery Capacity 2500mAh
OS Android 9 Pie (Go Edition)
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia C1, Nokia C1 specifications, Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.