আজ লঞ্চ হবে নতুন Nokia ফোন, লাইভ দেখুন এখানে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 অক্টোবর 2018 10:31 IST
হাইলাইট
  • বৃহস্পতিবার নতুন দিল্লিতে এই ইভেন্টের আয়োজন করেছে HMD Global
  • এই ইভেন্টে লঞ্চ হতে পারে নতুন Nokia 7.1 Plus অথবা Nokia 7.1
  • Nokia –র টুইটার হ্যান্ডেলে একাধিক টিজার ভিডিও পোস্ট করা হয়েছে

বৃহস্পতিবার দুপুর 12 টায় লঞ্চ হবে নতুন Nokia স্মার্টফোন।

Photo Credit: OnLeaks/MySmartPrice

বৃহস্পতিবার নতুন দিল্লিতে এই ইভেন্টের আয়োজন করেছে HMD Global। এই ইভেন্টে লঞ্চ হতে পারে নতুন Nokia 7.1 Plus অথবা Nokia 7.1। বৃহস্পতিবার দুপুর 12 টায় শুরু হবে ইভেন্ট। সম্প্রতি লন্ডনে লঞ্চ হয়েছে Nokia 7.1। Nokia অফিশিয়াল ওয়েবসাইট ও কোম্পানির Facebook পেজ থেকে সরাসরি এই ইভেন্ট লাইভ স্ট্রিম করা হবে। সম্প্রতি Nokia –র টুইটার হ্যান্ডেলে একাধিক টিজার ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে নতুন এই ফোনে বড় ডিসপ্লে ও ব্যাটারি থাকার কথা জানানো হয়েছিল।

 

Advertisement

Nokia 7.1 Plus এ থাকবে 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। সাথে থাকবে 2.2 GHz অক্টাকোর চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ। ছবি তোলার জন্য Nokia 7.1 Plus এ থাকছে 13MP+12MP ডুয়াল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে 20MP ফ্রন্ট ক্যামেরা আর 3400 mAh ব্যাটারি।

ইতিমধ্যেই একাধিক রিপোর্টে Nokia 7.1 Plus সম্পর্কে একাধিক খবর প্রকাশিত হয়েছে। সেখান থেকে জানা হয়েছে এই ফোন Nokia 6.1 Plus এর একটি বড় ভার্সার হতে চলেছে। Nokia 7.1 Plus ফোনের ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। ফোনের পিছনে থাকবে ভার্টিকাল ডিউয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Android One প্রোজেক্টের অধীনে লঞ্চ হবে Nokia 7.1 Plus। ফলে এই ফোনে চলবে স্টক Android অপারেটিং সিস্টেম।

ডুয়াল সিম Nokia 7.1 এ রয়েছে Android Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে 5.84 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। Nokia 7.1 এর ভিতরে থাকবে Qualcomm Snapdragon 636 চিপসেট, 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।

Advertisement

ছবি তোলার জন্য Nokia 7.1 ফোনে থাকছে 12MP+5MP ডুয়াল ক্যামেরা সেন্সার। এই ক্যামেরায় থাকছে Zeiss লেন্স। এছাড়াও ফোনের পিছনের ক্যামেরায় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজার। ফোনের সামনে থাকছে 8MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Nokia 7.1 এ থাকবে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, NFC, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে রয়েছে একটি 3060 mAh ব্যাটারি। Nokia 7.1 এর ওজন 159 গ্রাম।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: HMD Global, Nokia
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.