18 জুলাই টুইটারে এই ফোন লঞ্চের খবর জানিয়েছিলেন কোম্পানির সিইও। এই টুইটের প্রেক্ষিতে এক গ্রাহক এই ফোন ভারত ও শ্রীলঙ্কায় কবে লঞ্চ হবে তা জানতে চান।
গত সপ্তাহে চিনে Nokia X5 লঞ্চ করেছিল HMD Global। এবার সারা বিশ্বে এই ফোন লঞ্চ করতে পারে কোম্পানি। কোম্পানির ঁ সিরিজের দ্বিতীয় স্মার্টফোন Nokia X5। এর আগে Nokia X6 ফোনটি লঞ্চ করেছিল HMD Global। Nokia X5 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। এর সাথেই Nokia X5 এ থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ, লেটেস্ট Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। আগে জানা গিয়েছিল Nokia 5.1 Plus নামে চিনের বাইরে এই ফোন লঞ্চ হবে। গত সপ্তাহেই Nokia X6 এর গ্লোবাল ভেরিয়েন্ট Nokia 6.1 Plus লঞ্চ করেছিল HMD Global। এবার কোম্পানি শিঘ্রই Nokia X5 এর গ্লোবাল ভেরিয়েন্ট লঞ্চের আভাষ দিল।
18 জুলাই টুইটারে এই ফোন লঞ্চের খবর জানিয়েছিলেন কোম্পানির সিইও। এই টুইটের প্রেক্ষিতে এক গ্রাহক এই ফোন ভারত ও শ্রীলঙ্কায় কবে লঞ্চ হবে তা জানতে চান। সেই প্রশ্নের উত্তরে Nokia X5 চিনের বাইরে লঞ্চের জন্য কোন ভোটাভুটির প্রয়োজন হবে না। সম্প্রতি Nokia X6 চিনের বাইরে লঞ্চের আগে অনলাইনে গ্রাহকদের মতামত জানতে একটি ভোটাভুটির আয়োজন করেছিল HMD Global। সেই ঘটনাকে নির্দেশ করেই এই কথা জানিয়েছেন কোম্পানির সিইও। চিনের বাইরে Nokia X5 এর লঞ্চ এখন শুধুই সময়ের অপেক্ষা। তবে কোন দেশগুলিতে আগে এই ফোন লঞ্চ হবে তা জানা যায়নি।
চিনে 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia X5 এর দাম 999 ইউয়ান (প্রায় 9,999 টাকা)। অন্যদিকে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia X5 এর দাম 1,399 ইউয়ান (প্রায় 13,999 টাকা)। আগামী 19 জুলাই থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। Suning.com ওয়েবসাইটে ইতিমধ্যেই Nokia X5 এর রেজিস্ট্রেশান শুরু হয়ে গিয়েছে। নাইট ব্ল্যাক, বাল্টিক সি ব্লু আর গ্লেসিয়ার হোয়াইট কালারে Nokia X5 লঞ্চ হয়েছে।
Nokia X5 এ পলিকার্বোনেট ফ্রেমের ডিজাইন থাকবে। ডিসপ্লের উপরে একটি কালো নচ আর ডিসপ্লের নীচে একটি পাতলা চিন থাকবে। কোম্পানি দাবি করেছে Nokia X5 এ 84 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও থাকবে। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সাথেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে।
Nokia X5 এ থাকবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Nokia X5 এ থাকবে একটি 5.86 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। এই ফোনে থাকবে একটি MediaTek P60 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ। Nokia X5 এ থাকছে একটি ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেন্সার। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 13MP। এর সাথেই থাকবে একটি 5MP সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 8MP ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Nokia X5 এ থাকবে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক, Bluetooth 4.2, GPS, A-GPS, Wi-Fi 802.11 a/b/g/n/ac, FM রেডিও আর ডুয়াল 4G ডুয়াল VoLTE। Nokia X5 এ একটি 3060 mAh ব্যাটারি থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
BGMI Air Set to Launch in India on December 10; Closed Beta Testing to Begin Later This Month
WhatsApp Rolls Out Recent Media Suggestions Feature for Android and iOS Users: Report