2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক

Nothing এই বছর তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে।

2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক

Photo Credit: Nothing

Nothing Phone 4a Pro was launched in March, 2026

হাইলাইট
  • Nothing আগামী বছরের জন্য প্রোডাক্ট রোডম্যাপ প্রকাশ করেছে
  • সংস্থা চলতি বছরের তুলনায় 2027 সালে দ্বিগুণ সংখ্যক স্মার্টফোন লঞ্চ করবে
  • দিল্লিতে কো-ক্রিয়েশন প্রোগ্রামে ডিভাইসগুলির প্রথম ঝলক দেখানো হবে
বিজ্ঞাপন

Nothing চলতি বছরের তুলনায় 2027 সালে দ্বিগুণ স্মার্টফোন বাজারে আনবে। 2026-এর শেষলগ্নে এসে এমনটাই ঘোষণা করেছে লন্ডন ভিত্তিক ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি। এই বছর কোনও ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেনি নাথিং। এমনকি তাদের সাব-ব্র্যান্ড বা সহযোগী সংস্থা CMF একটাও নতুন রিলিজ করেনি। মেমরি চিপ এবং যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে প্রিমিয়াম এবং বাজেট স্মার্টফোন নিয়ে আসার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিল তারা। তবে এখন আগামী বছরের নিজেদের ব্যবসায়িক রূপরেখা প্রকাশ করেছে নাথিং। দ্বিগুণ সংখ্যক ফোন বাজারে আনার কথা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, নাথিং অনুরাগীদের জন্য অপেক্ষা করছে আরও একটি বড় চমক।

2027 সালে ছয়টি নতুন ফোন আনতে পারে Nothing

এক্সের একটি পোস্টে নাথিং ইন্ডিয়ার প্রেসিডেন্ট Akis Evangelidis জানিয়েছেন, তারা 2026 সালের তুলনায় 2027-এ দ্বিগুণ সংখ্যক স্মার্টফোন লঞ্চ করবেন। চলতি বছর এখনও পর্যন্ত তিনটি হ্যান্ডসেট বাজারে এনেছে সংস্থা। সেগুলি হল Nothing Phone 4a, Phone 4a Pro, এবং Phone 4b। সেই হিসেবে সামনের বছর নাথিং ব্র্যান্ডের ছয়টি বা তার বেশি নতুন মডেল আত্মপ্রকাশ করতে পারে।

Nothing তাদের স্মার্টফোন লঞ্চের রোডম্যাপ প্রকাশের পাশাপাশি, নিজেদের কো-ক্রিয়েশন প্রোগ্রামের ঘোষণা করেছে। তাড়াতাড়িই দিল্লিতে কোম্পানির সদর দফতরে সেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে 2027 সালে বাজারে আসতে চলা নাথিংয়ের আসন্ন ডিভাইসগুলির এক্সক্লুসিভ প্রিভিউ বা প্রথম ঝলক দেখার সুযোগ মিলবে।

প্রোগ্রামে অংশগ্রহণকারী নথিং কমিউনিটির সদস্যরা ডিভাইসগুলি সম্পর্কে নিজেদের মতামত এবং পরামর্শ জানানোর সুযোগ পাবে। তবে ইভেন্টের আসন সংখ্যা সীমিত রাখা হয়েছে। আগ্রহীরা নথিং কমিউনিটির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবে।

প্রসঙ্গত, চলতি বছরে লঞ্চ হওয়া ব্র্যান্ডের সবচেয়ে সস্তা ফোন হল Nothing Phone 4b। হ্যান্ডসেটটির দাম 29,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য 39,999 টাকা।

Nothing Phone 4a মডেলের দাম শুরু হচ্ছে 34,999 টাকা থেকে। এটি 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 44,999 টাকা এবং 50,999 টাকা।

অন্য দিকে, Nothing Phone 4a Pro-র 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশন এখন 49,999 টাকা দামে কেনা যাচ্ছে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সন যথাক্রমে 57,999 টাকা এবং 59,999 টাকায় বিক্রি হচ্ছে। ফোনগুলোর দাম ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে লেখা হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »