মালিকানা বদলে ভারতীয় সংস্থায় পরিণত হচ্ছে CMF, বড় ঘোষণা করল Nothing

CMF ব্র্যান্ডের অধিকাংশ শেয়ার থাকবে ভারতীয় লগ্নিকারীদের হাতে।

মালিকানা বদলে ভারতীয় সংস্থায় পরিণত হচ্ছে CMF, বড় ঘোষণা করল Nothing

Photo Credit: CMF

CMF will now be majority Indian owned

হাইলাইট
  • CMF একটি সম্পূর্ণ ভারতীয় সংস্থায় পরিণত হচ্ছে
  • CMF ও Nothing পার্টনার হিসেবে কাজ চালিয়ে যাবে
  • CMF আলাদা সংস্থা হিসেবে কাজ করার ফলে তাদের নিজস্ব কর্মী ও R&D টিম থাকবে
বিজ্ঞাপন

Nothing থেকে আলাদা হয়ে একটি আলাদা ও স্বাধীন সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করছে CMF। নাথিং-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) কার্ল পেই জানিয়েছেন যে, তারা মূল কোম্পানি থেকে CMF ব্র্যান্ডকে আলাদা করে ভারতে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন। নতুন পরিচয়ে সিএমএফ-এর অধিকাংশ শেয়ার থাকবে ভারতীয় লগ্নিকারীদের হাতে। এমনকি ব্র্যান্ডের সদর দফতর হবে ভারতে। এক কথায়, CMF একটি সম্পূর্ণ ভারতীয় সংস্থায় পরিণত হচ্ছে। তবে Nothing তাদের কিছুটা শেয়ারহোল্ডিং বজায় রাখছে। দুই ব্র্যান্ড পার্টনার হিসেবে কাজ চালিয়ে যাবে। উল্লেখ্য, 2023 সালে নাথিং বাজেট-ফ্রেন্ডলি প্রোডাক্ট বাজারে আনার জন্য CMF প্রতিষ্ঠা করেছিল।

Nothing থেকে আলাদা হয়ে ভারতীয় সংস্থায় পরিণত হচ্ছে CMF 

যুক্তরাজ্যে হেডকোয়ার্টার থাকা নাথিংয়ের লক্ষ্য হল, সিএমএফ-কে একটি ভারতীয় গ্লোবাল কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা। কার্ল পেই মনে করছেন, সিএমএফের উপর ভারতীয় অংশীদারদের আরও বেশি কন্ট্রোল থাকলে সংস্থাটি আরও উন্নত ফোন বানাতে পারবে। ভারতের বৈদ্যুতিন ভোগ্যপণ্যের বাজার আরও শক্তিশালী হবে।

তিনি চিনের তুলনা টেনে বলেন, চীন একসময় কোরিয়া এবং আমেরিকার বড় বড় সংস্থাগুলির সঙ্কে এঁটে উঠতে পারতো না। কিন্তু বর্তমান সময়ে স্মার্টফোন বা বৈদ্যুতিন পণ্য বানানোর ক্ষেত্রে চীনের ধারেকাছে কোনও দেশ নেই। তারা যে ইকোসিস্টেম গড়ে তুলতে পেরেছিল, ভারতেও একই ধরনের সহায়ক পরিবেশ তৈরি করা সম্ভব।

CMF এবার ভারতে আলাদা সংস্থা হিসেবে কাজ করার ফলে তাদের নিজস্ব কর্মী এবং রিসার্চ ও ডেভেলপমেন্ট দল থাকবে। তারা নাথিংয়ের টেকনোলজি, অপারেটিং সিস্টেম, ও সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে সম্পর্ক, ও বিশ্বজুড়ে তৈরি করা পরিকাঠামোর সুবিধা পাবে।

পেই জানিয়েছেন, দীর্ঘমেয়াদে 10 কোটি ফোন বিক্রির লক্ষ্য রয়েছে তাদের। CMF দেশীয় উৎপাদন ও ব্যবসার উপর গুরুত্ব দিয়ে ভারতের স্মার্টফোন বাজারে দেশীয় সংস্থাগুলির হারানো জায়গা ফেরানোর পরিকল্পনা করছে। 2015 সালে এ দেশে স্থানীয় সংস্থাগুলির মার্কেট শেয়ার প্রায় 46 শতাংশ ছিল। কিন্তু এখন তা কমে 1 শতাংশের নিচে চলে এসেছে।

প্রসঙ্গত, 2025 সালের সেপ্টেম্বরে ইলেকট্রনিক্স প্রোডাক্ট নির্মাতা Optiemus Infracom-এর সঙ্গে জয়েন্ট ভেঞ্চার তৈরির ঘোষণা করেছিল নাথিং। এই যৌথ উদ্যোগের মাধ্যমে ভারতে Nothing ও CMF-এর বিভিন্ন প্রোডাক্ট উৎপাদনের প্ল্যান করা হয়েছে। নতুন অংশীদারিত্বের অধীনে তিন বছরে ভারতে 100 মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ ও 1,800-এর বেশি কর্মসংস্থান তৈরির কথা জানিয়েছিল দুই সংস্থা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »