ক্রেজি অফারের সঙ্গে Nothing Phone 3 Lite-এর সেল শুরু, ট্রান্সপারেন্ট স্টাইলের স্মার্টফোন সবথেকে সস্তায়!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 5 ডিসেম্বর 2025 15:35 IST
হাইলাইট
  • Nothing Phone 3a Lite ট্রিপল ক্যামেরার সঙ্গে ভারতে এসেছে
  • স্মার্টফোনটি তিনটি রঙে কেনা যাচ্ছে
  • এটি Nothing-এর সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি ফোন

Nothing Phone 3 Lite packs a 50-megapixel primary camera

Nothing Phone 3a Lite এর সেল শুক্রবার সবার জন্য শুরু হল। স্মার্টফোনটি নভেম্বর 27 ভারতে লঞ্চ হয়েছে। এটি Nothing Phone 3a সিরিজের তৃতীয় মডেল এবং সংস্থার সবচেয়ে কম দামের ফোন (CMF বাদে)। আজ ফার্স্ট সেলে ডিভাইসটি স্পেশাল ডিসকাউন্টে কেনা যাবে। Nothing Phone 3a Lite মডেল সংস্থার বিপুল জনপ্রিয় ট্রান্সপারেন্ট ডিজাইন রয়েছে। এই ফোনে MediaTek Dimensity 7300 Pro চিপসেট ব্যবহৃত হয়েছে। নতুন ডিভাইসটি গ্লিফ লাইট, ট্রিপল রিয়ার ক্যামেরা, রিভার্স চার্জিং, 16 জিবি পর্যন্ত র‍্যাম (ফিজিক্যাল + ভার্চুয়াল) সাপোর্ট, এবং 4K ভিডিও রেকর্ডিং সহ বিভিন্ন ফিচার্সের সঙ্গে এসেছে।

Nothing Phone 3a Lite দাম ও অফার

Nothing Phone 3a Lite এর বেস 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 20,999 টাকা। ফ্লিপকার্টে প্রোডাক্ট পেজ থেকে জানা গিয়েছে যে ICICI ব্যাঙ্ক ও SBI-এর ক্রেডিট কার্ডে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। এর ফলে দাম 19,999 টাকায় নেমে আসবে। আবার Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ডে যথাক্রমে 1,048 টাকা ও 1,998 টাকা ক্যাশব্যাক মিলবে।

অন্য দিকে, ফোনটির 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 22,999 টাকা। এখানেও বেস মডেলের মতো 1,000 টাকা ছাড় মিলবে। আবার Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে যথাক্রমে 1,148 টাকা এবং 2,098 টাকা ক্যাশব্যাক দেবে কোম্পানি। ফোনটি সাদা, কালো, ও নীল রঙে উপলব্ধ। ফ্লিপকার্ট ছাড়াও Vijay Sales, Croma, ও অন্যান্য রিটেল স্টোরে বিক্রি হচ্ছে।

Nothing Phone 3a Lite স্পেসিফিকেশন ও ফিচার্স

নাথিং ফোন 3এ লাইট এর সামনে 6.77 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, ও 3,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এতে 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো প্রসেসর আছে। স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি রয়েছে যা 33W ওয়্যার্ড ও 5W রিভার্স ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Nothing Phone 3a Lite এর ব্যাক প্যানেলে f/1.88 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের। ফোনটি Android 15 নির্ভর Nothing OS 3.5 কাস্টম স্কিনের সঙ্গে এসেছে। সংস্থা তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Unique design
  • Bright AMOLED display
  • Great Battery Life
  • Decent performance
  • Smooth and customisable software experience
  • Bad
  • Mono speaker lacks quality
  • No Telephoto lens
  • Minimal ingress protection
 
KEY SPECS
Display 6.77-inch
Processor MediaTek Dimensity 7300 Pro
Front Camera 16-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5,000mAh
OS Android 15
Resolution 1,080x2,392 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতীয় কোম্পানি Ai+ সস্তায় ইয়ারবাডস ও স্মার্টওয়াচ লঞ্চ করল, দাম মাত্র 699 টাকা থেকে শুরু
  2. Vivo আনছে 12,000mAh ব্যাটারির অবিশ্বাস্য স্মার্টফোন, কবে লঞ্চ হবে
  3. WhatsApp: হোয়াটসঅ্যাপে আসছে নতুন নিয়ম, না মানলে পরিষেবা বন্ধ হয়ে যাবে
  4. Airtel বেশি ডেটা ইউজারদের জন্য নতুন প্ল্যান আনল, 84 দিন আনলিমিটেড নেট ও ভয়েস কলিং
  5. 6,300mAh ব্যাটারির Realme P4 Lite স্মার্টফোনের সেল শুরু, অফারে 7,999 টাকায় কেনার সুযোগ
  6. iQOO 15R: 7,600mAh ব্যাটারির সবচেয়ে পাতলা ফোন ভারতে লঞ্চ হল, 100W ফাস্ট চার্জিং সহ কম দামে অসাধারণ ফিচার্স
  7. Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের আগে 24,000 টাকা দাম কমল Galaxy S24 FE স্মার্টফোনের
  8. Xiaomi Pad 8: শাওমি ফোনের থেকেও পাতলা ট্যাব ভারতে আনছে, 9200mAh ব্যাটারির সাথে এই তারিখে লঞ্চ
  9. iPhone 16 পাওয়া যাচ্ছে 36,000 টাকার কমে, iPhone 17, ম্যাকবুকে বাম্পার ছাড়, Chroma Apple সেলে মহা সুযোগ
  10. Nothing Phone 4a সিরিজের অফিসিয়াল ডিজাইন প্রকাশ হল, ছবি দেখলে মুগ্ধ হবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.