Nothing Phone 3a Lite ভারতে নভেম্বর 27, আগামী বৃহস্পতিবার লঞ্চ হচ্ছে। এটি গ্লোবাল মার্কেটে অক্টোবর 29 তারিখে লঞ্চ হয়েছে ও বর্তমানে সংস্থার সবচেয়ে কম দামের স্মার্টফোন।
নাথিং ইন্ডিয়া তাদের X হ্যান্ডেল থেকে Phone 3a Lite ভারতে রিলিজ হওয়ার কথা নিশ্চিত করেছে। তবে সংস্থা সোশ্যাল মিডিয়া পোস্টে লঞ্চ ডেট নিশ্চিত করেনি। কিন্তু একটি বড় চমকের ইঙ্গিত দিয়েছে। ফোনটির সঙ্গে আরও একটি প্রোডাক্ট লঞ্চ করবে তারা। অনুমান করা হচ্ছে, এটি CMF Headphone Pro।
Nothing Phone 3a Lite ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল Samsung মেইন ক্যামেরা সেন্সর, 119.5 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
Nothing Phone 3a Lite ভারতে 18,999 টাকা দামে আসতে পারে। খবর সত্যি হলে, নাথিং ব্র্যান্ডের অধীনে প্রথমবার বাজেট ফোন বাজারে আসছে। এতদিন মূলত সংস্থার সাব-ব্র্যান্ড CMF বাজেট ফোনের উপর ফোকাস করে এসেছে।
Nothing Phone 3a Lite লঞ্চের ঘোষণার সঙ্গে সংস্থা যে ভিডিও ক্লিপ আপলোড করেছে, সেখানে ফোনটির ব্যাক প্যানেলের লাইট দেখানো হয়েছে। এটি নোটিফিকেশনের সময় ব্লিঙ্ক করবে বলে আশা করা হচ্ছে। অনুমান করা যায় যে, এতে কোম্পানির সিগনেচার গ্লিফ ইন্টারফেস থাকবে না। তবে বড় লাইট স্ট্রিপের বদলে ছোট ছোট এলইডি লাইট ব্যবহার হতে পারে।