একটি নতুন বোতামের সাথে দেখা গেলো Nothing Phone 3a-হ্যান্ডসেটটিকে, দেখে নিন কি সেই বোতাম

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 5 ফেব্রুয়ারি 2025 13:21 IST
হাইলাইট
  • Nothing Phone 3A-ফোনটি ক্যামেরার জন্য একটি কুইক শাটার বোতাম পাবে বলে সা
  • কেউ কেউ মনে করছে এটি OnePlus-ফোনগুলোর মতো একটি এলার্ট স্লাইডার হতে পারে
  • ফোনটি মার্চের 4 তারিখ বিশ্বের বাজারে লঞ্চ হতে পারে

Nothing Phone 3a হল 2024 এর ফোন 2a (উপরের ছবি) এর কথিত উত্তরসূরী

Photo Credit: Nothing

Nothing Phone 3A-হ্যান্ডসেটটি আগামী 4-ই মার্চ লঞ্চ করার জন্য নির্ধারণ করা হয়েছে। এটির প্রত্যাশিত লঞ্চের আগেই ব্রিটিশ অরিজিন্যাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (OEM) আলোচিত ফোনটির একটি ছবি টিজ করেছে, যেখানে ফোনটিতে একটি নতুন বোতাম সংযুক্তকরণের ইঙ্গিত দেওয়া হয়েছে। এটিতে iPhone 16-মডেলগুলিতে উপস্থিত ক্যামেরা কন্ট্রোল বোতামের মতো একই ধরনের একটি কুইক শাটার থাকতে পারে যা ক্যামেরাটিকে চালিত করবে। উল্লেখযোগ্যভাবে বলা ভালো, বেস Nothing Phone 3A-হ্যান্ডসেটটি Phone 3A সিরিজের অংশ হিসেবে একটি ‘pro' বিকল্পের সাথে আসবে বলে টিজ করা হচ্ছে এবং এটি কোম্পানির প্রথম ‘প্রো' বিকল্প হবে।

Nothing Phone 3A-সিরিজে ক্যামেরা বোতাম:

একটি X-পোস্টের (পূর্বের টুইটার) মাধ্যমে আসন্ন ফোনটির টিজার শেয়ার করেছে, যেখানে ফোনটির পাশের প্রোফাইলের এক ঝলক দেখা যাচ্ছে। যেখানে পাওয়ার বোটামটির নীচে একটি নতুন বোতামের উদ্ভাবন দেখা যাচ্ছে। যদিও এটি সম্মন্ধে কোম্পানি এখনও কিছু ঘোষণা করেনি তবে যতদূর মনে হচ্ছে এটি ক্যামেরার জন্য হতে পারে। যদি Nothing কোম্পানি অন্যান্য OEM-এর মতো একই পথ অনুসরণ করে তাহলে এই বোতামটি একবার টেপার পর ক্যামেরাটি চালু করতে পারে এবং আর একবার টিপলে ছবি তুলতে পারে।

যদিও অনুগামীরা মনে করছে যে, এই বোতামটির সাথে অন্য কোনো কার্যকারিতা থাকতে পারে। আবার অন্য একটি তথ্য অনুযায়ী অনুমান করা হচ্ছে যে, এটি সম্ভবত একটি এলার্ট স্লাইডার হতে পারে, যা Carl Pei-এর আগের কোম্পানি OnePlus-দ্বারা নির্মিত একটি ডিভাইসে দেখা যায়। অন্যদিকে কোম্পানি এই বছরে কৃত্রিম বুদ্ধিমত্তার(AI) উপরে বড় কিছু পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে এবং সম্ভবত এই বোতামটি Nothing Phone 3A-এর ভয়েস অ্যাসিস্ট্যান্টটিকে পরিচালনা করতে পারে।

অন্যান্য ফাঁস হওয়া তথ্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, এটি অ্যাপেলের অ্যাকশন বোতামের মতো একটি বহু উদ্দেশ্য পূরণকারী ‘টোগল' বোতাম হতে পারে, যার মাধ্যমে একাধিক কার্য সম্পন্ন করা যাবে যেমন - ফোনটি সাইলেন্ট মোড করা যাবে, ফ্ল্যাশ লাইট জ্বালানো যাবে, ফোকাস মোড পরিবর্তন করা যাবে এবং ক্যামেরাটি খোলা যাবে।

যাইহোক এই সমস্ত তথ্যগুলি সম্পূর্ণভাবে অনুমান করে উপস্থাপন করা হয়েছে, তবে মনে করা হচ্ছে, আগামী 4-ই মার্চ ফোনটির আসন্ন লঞ্চের আগেই এই বোতমটির কার্য সম্পর্কে জানা যাবে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.