সুধাংশু আম্ভোরে X-এর একটি পোস্টে BIS লিস্টিং প্রকাশ করেছেন, যেখানে A069 মডেল নম্বরের সাথে একটি নাথিং ডিভাইসকে দেখা গিয়েছে। এটি Nothing Phone 4a হওয়ার দাবি করা হচ্ছে। Phone 3a ও Phone 3a Pro-এর মডেল নম্বর ছিল যথাক্রমে A059 ও A059P। ফলে দাবি সঠিক হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
Nothing Phone 3a Lite ভারতে নভেম্বর 27, আগামী বৃহস্পতিবার লঞ্চ হচ্ছে। এটি গ্লোবাল মার্কেটে অক্টোবর 29 তারিখে লঞ্চ হয়েছে ও বর্তমানে সংস্থার সবচেয়ে কম দামের স্মার্টফোন।
নাথিং ইন্ডিয়া তাদের X হ্যান্ডেল থেকে Phone 3a Lite ভারতে রিলিজ হওয়ার কথা নিশ্চিত করেছে। তবে সংস্থা সোশ্যাল মিডিয়া পোস্টে লঞ্চ ডেট নিশ্চিত করেনি। কিন্তু একটি বড় চমকের ইঙ্গিত দিয়েছে। ফোনটির সঙ্গে আরও একটি প্রোডাক্ট লঞ্চ করবে তারা। অনুমান করা হচ্ছে, এটি CMF Headphone Pro।
Nothing Phone 3a Lite ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল Samsung মেইন ক্যামেরা সেন্সর, 119.5 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
Nothing Phone 3a Lite ভারতে 18,999 টাকা দামে আসতে পারে। খবর সত্যি হলে, নাথিং ব্র্যান্ডের অধীনে প্রথমবার বাজেট ফোন বাজারে আসছে। এতদিন মূলত সংস্থার সাব-ব্র্যান্ড CMF বাজেট ফোনের উপর ফোকাস করে এসেছে।
Nothing Phone 3a Lite লঞ্চের ঘোষণার সঙ্গে সংস্থা যে ভিডিও ক্লিপ আপলোড করেছে, সেখানে ফোনটির ব্যাক প্যানেলের লাইট দেখানো হয়েছে। এটি নোটিফিকেশনের সময় ব্লিঙ্ক করবে বলে আশা করা হচ্ছে। অনুমান করা যায় যে, এতে কোম্পানির সিগনেচার গ্লিফ ইন্টারফেস থাকবে না। তবে বড় লাইট স্ট্রিপের বদলে ছোট ছোট এলইডি লাইট ব্যবহার হতে পারে।
জুন মাসে 25,000 টাকার মধ্যে কেনার জন্য সেরা পাঁচ স্মার্টফোন হল OnePlus Nord CE 4, Motorola Edge 60 Fusion, Poco X7, Redmi Note 14 Pro, ও Nothing Phone 3a।
খুব শীঘ্রই বিশ্বের বাজারে Nothing লঞ্চ করতে চলেছে নতুন Nothing Phone 3a Series। Nothing Phone 3a সিরিজটির ক্যামেরা স্পেসিফিকেশনগুলি ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে এবং তথ্যে দাবি করা হয়েছে এই সমস্ত স্পেসিফিকেশনগুলি নিশ্চিতভাবে সিরিজটিতে থাকবে। Nothing Phone 3a-সিরিজটি একটি 50-মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট পেতে চলেছে
সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে, Nothing Phone 3A-হ্যান্ডসেট টি আগামী 4-ই মার্চ লঞ্চ করা হতে পারে। তবে একজন পর্যন্ত মনে করা হচ্ছে হ্যান্ডসেটটি একটি প্রো-বিকল্পের সাথেও সাথে আসতে পারে। প্রত্যাশিত লঞ্চের আগেই হ্যান্ডসেটটির একটি ছবি টিজ করা হয়েছে, যেখানে ফোনটিতে একটি নতুন বোতাম দেখা গিয়েছে, যেটিকে ক্যামেরা কন্ট্রোল বোতাম বলে মনে করা হচ্ছে
খুব শীঘ্রই Nothing-কোম্পানির পক্ষ থেকে অনুষ্ঠিত হতে চলেছে কোম্পানির 2025 সালের প্রথম লঞ্চিং ইভেন্ট। আশা করা যাচ্ছে কোম্পানি এই অনুষ্ঠানে বেশ কিছু নতুন হ্যান্ডসেট লঞ্চ করতে পারে। এর মধ্যে বিশেষ নজরে আছে কোম্পানির Nothing Phone 3a মডেলটি। আশা করা হচ্ছে এটি একটি Pro মডেলের সমন্বয়ে অনুষ্ঠানে উন্মোচিত হবে