Nothing Phone 4a ও Phone 4a Pro-এর বিক্রি শুরু হল, অফারে মাত্র 24,999 টাকায় কেনার সুযোগ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 13 মার্চ 2026 17:32 IST
হাইলাইট
  • Nothing সেল অফারে 7,000 টাকা সাশ্রয় করার সুযোগ দিচ্ছে
  • অফার ছাড়া Nothing Phone 4a-এর দাম 31,999 টাকা থেকে শুরু
  • Nothing Phone 4a Pro গ্লিফ ম্যাট্রিক্সের সাথে এসেছে

Nothing Phone 4a Pro features a Glyph Matrix interface

Photo Credit: Nothing

Nothing Phone 4a Series গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আজ Phone 4a ও Phone 4a Pro ফোন দু'টির বিক্রি শুরু হয়েছে। নাথিং সেল অফারে এক্সচেঞ্জ বেনিফিট ও ব্যাংক ডিসকাউন্ট মিলিয়ে 7,000 টাকা সাশ্রয় করার সুযোগ দিচ্ছে। নয়া ফোনগুলি ইতিমধ্যেই ইউনিক ডিজাইন ও ফিচার্সের সৌজন্যে সাড়া ফেলে দিয়েছে। Nothing Phone 4a ব্র্যান্ডের সিগনেচার ট্রান্সপারেন্ট ডিজাইনের সাথে এসেছে। ব্যাক প্যানেলে 63টি মিনি LED নিয়ে গঠিত নতুন গ্লিফ বার রয়েছে। Nothing Phone 4a Pro এমন ব্যতিক্রমী ডিজাইন পেয়েছে, যা এখনও কোনও স্মার্টফোনে দেখা যায়নি। এটি সেমি-ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল দিয়ে সজ্জিত। ফোনের পিছনে গ্লিফ ম্যাট্রিক্স রয়েছে। 

Nothing Phone 4a Pro দাম ও সেল অফার

Nothing Phone 4a Pro তিনটি স্টোরেজ অপশনে এসেছে। বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 39,999 টাকায় কেনা যাবে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 42,999 টাকা ও 45,999 টাকা রাখা হয়েছে।

ফ্লিপকার্ট, রিলায়েন্স ডিজিটাল, বিজয় সেলস, ক্রোমা, এবং দেশের বিভিন্ন রিটেল স্টোরে সেল চলছে। লঞ্চ অফারে 4,000 টাকা ব্যাংক ডিসকাউন্ট পাওয়া যাবে। সংস্থা নো-কস্ট EMI অপশন অফার করছে। এটি ব্ল্যাক, পিঙ্ক, ও সিলভার কালার অপশনে উপলব্ধ।

Nothing Phone 4a দাম ও সেল অফার

Phone 4a Pro মডেলের মতো Nothing Phone 4a তিনটি স্টোরেজ অপশনে এসেছে ও একই চ্যানেলের মাধ্যমে বিক্রি হবে। বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম রাখা হয়েছে 31,999 টাকা। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 256 জিবি ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 34,999 এবং 37,999 টাকা।

Phone 4a সাদা, কালো, নীল, ও পিঙ্ক কালার অপশনে উপলব্ধ। সংস্থা লঞ্চ অফারের অধীনে 3,000 টাকা ব্যাংক ডিসকাউন্ট ও 4,000 টাকা এক্সচেঞ্জ বিনিফিট দিচ্ছে, ফলে দাম 24,999 টাকায় নেমে আসবে।

নাথিং ফোন 4এ প্রো মডেলের গ্লিফ ম্যাট্রিক্স 137টি মিনি এলইডি লাইট নিয়ে গঠিত। ইউজাররা স্ক্রিন না খুলেই ব্যাক প্যানেলের এলইডি ম্যাট্রিক্সের মাধ্যমে বিভিন্ন নোটিফিকেশন এবং অ্যালার্ট দেখতে পারবে। অন্য দিকে, নাথিং ফোন 4এ মডেলে গ্লিফ বার আছে। এতে গ্লিফ টাইমার, জেনারেটিভ রিংটোন, লাইভ নোটিফিকেশন, ক্যামেরা কাউন্টডাউন, গ্লিফ প্রোগ্রেস, ফ্লিপ টু রেকর্ড, এবং এসেন্সিয়াল নোটিফিকেশনের মতো স্মার্ট ফিচার্স যুক্ত হয়েছে। ফোনগুলি Android 19 পর্যন্ত সিস্টেম আপগ্রেড পাবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Unique and stylish metal unibody design
  • Glyph Matrix is useful
  • Nothing OS is fun and unique
  • Impressive telephoto camera
  • Good battery life
  • Bad
  • Display does not refresh at 144Hz
  • Lacks HDR support in OTT apps
  • Average ultrawide camera
 
KEY SPECS
Display 6.83-inch
Processor Qualcomm Snapdragon 7 Gen 4
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5400mAh
OS Android 16
Resolution 1260x1800 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 17T সিরিজের স্মার্টফোন 28 মে লঞ্চ হতে পারে, দীর্ঘ চার বছর পর ভারতে ফেরার জল্পনা
  2. Motorola G37 সিরিজের দুই নতুন ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7,000mAh ব্যাটারি
  3. Redmi Turbo 5: রেডমি টার্বো সিরিজ এই প্রথম ভারতে আসছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে
  4. iQOO Z11 জুনে ভারতে লঞ্চ হবে, দাম প্রকাশ্যে, থাকতে পারে 9,025mAh ব্যাটারি
  5. Screen Guard Tips: মাসের পর মাস একই স্ক্রিন গার্ড? না পাল্টে ফোনের বড় ক্ষতি ডেকে আনছেন না তো
  6. Android 17 ভার্সনে গুচ্ছের ফিচার্স ও AI দিচ্ছে Google, স্মার্টফোন কতটা পাল্টে যাবে দেখুন
  7. Nothing Phone 3 বিক্রি হচ্ছে 35,000 টাকা ছাড়ে, বৈশাখে বাম্পার অফার দিচ্ছে Amazon
  8. Vivo Y60 চুপিচুপি শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  9. Sony Xperia 1 VIII বাজার কাঁপাতে লঞ্চ হল, 16GB র‍্যাম, Zeiss ক্যামেরা, ও OLED ডিসপ্লে আছে
  10. Oppo-এর প্রথম 200MP কোয়াড ক্যামেরা ফোন Find X9 Ultra দেশে 21 মে লঞ্চ হচ্ছে, সঙ্গে আসছে Find X9s
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.