Nothing Phone 4b-এর ছবি প্রকাশের 24 ঘন্টার মধ্যেই স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা-ডিসপ্লে, ব্যাটারি কেমন?

Nothing Phone 4b ভারতে তিনটি কালার ও দুটি স্টোরেজ অপশনে বিক্রি হবে।

Nothing Phone 4b-এর ছবি প্রকাশের 24 ঘন্টার মধ্যেই স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা-ডিসপ্লে, ব্যাটারি কেমন?

Photo Credit: Nothing

Nothing Phone 4b will feature a 50-megapixel primary rear camera

হাইলাইট
  • Nothing Phone 4b মডেলে 120Hz অ্যামোলেড ডিসপ্লে থাকবে
  • এটি 50MP প্রাইমারি ক্যামেরা ও Snapdragon চিপসেটের সঙ্গে আসছে
  • Nothing Phone 4b ভারতে জুলাই 7 লঞ্চ হবে
বিজ্ঞাপন

গতকাল Nothing Phone 4b স্মার্টফোনের ফার্স্ট লুক অফিসিয়ালি প্রকাশিত হয়েছে। এবার নাথিং-এর আসন্ন বাজেট ফোনের ডিসপ্লে, ক্যামেরা, ও ব্যাটারি-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, Nothing Phone b সিরিজের এই প্রথম মডেলে AMOLED ডিসপ্লে, বড় ব্যাটারি, ও Snapdragon প্রসেসর থাকতে চলেছে। এটি তিনটি কালার অপশন ও দুটি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হবে। জানিয়ে রাখি, Nothing Phone 4b ভারতে জুলাই 7 পা রাখছে। এটি সংস্থার অন্যান্য মডেলের মতো ফ্লিপকার্টে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

Nothing Phone 4b-এর স্পেসিফিকেশন ফাঁস হল

টিপস্টার যোগেশ ব্রার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এ আপকামিং নাথিং ফোন 4বি সম্পর্কে একাধিক তথ্য ফাঁস করেছেন। তাঁর দাবি, ফোনটি 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে পাওয়া যাবে। এতে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 5,400 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি।

ফটোগ্রাফির জন্য Nothing Phone 4b ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করবে। প্রাইমারি ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হবে। সেকেন্ডারি ক্যামেরার ডিটেলস এখনও প্রকাশ হয়নি। যোগেশ আরও বলেছেন যে, ফোনটি Snapdragon 6 Gen 4 প্রসেসর দ্বারা চালিত হবে।

ডিভাইসটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে। ফোনের দাম Nothing Phone 4a মডেলের তুলনায় 3,000-5,000 টাকা কম হবে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ, স্টার্টিং প্রাইস 30,000 টাকার নিচে থাকতে পারে। ব্র্যান্ড ইতিমধ্যেই ফোনটির নীল রঙের ইউনিটের ছবি প্রকাশ করেছে।

Nothing Phone 4b-তেও নতুন গ্লিফ বার LED লাইটিং সিস্টেম এবং সংস্থার সিগনেচার ট্রান্সপারেন্ট ডিজাইন আছে। ফোনটির ব্যাক প্যানেলের উপরের অংশ স্বচ্ছ থাকার কারণে সেখানকার স্ক্রুগুলো দেখা যাবে। এতে বিশেষ টেক্সচার রয়েছে। উল্লম্বভাবে সাজানো ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের পাশেই একটি ভার্টিক্যাল গ্লিফ বার দেওয়া হয়েছে, যা Nothing Phone 4a-এর মতো দেখতে।

নতুন গ্লিফ বারের মাধ্যমে ব্যবহারকারীরা ভিজ্যুয়াল নোটিফিকেশন, চার্জিং স্টাটাস ইন্ডিকেটর, এবং অ্যাপ স্পেসিফিক এলার্ট পাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি Nothing A009P মডেল নম্বরের সঙ্গে Nothing Phone 4b গিকবেঞ্চে লিস্টেড হয়েছিল। ওই বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, এতে Qualcomm SM6650 প্রসেসর থাকবে, যা Snapdragon 6 Gen 4-এর সঙ্গে সম্পর্কিত। এতে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড করা থাকছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »