নতুন এই গেমিং ফোনে থাকবে 10GB RAM

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 অক্টোবর 2018 13:09 IST
হাইলাইট
  • শিঘ্রই Red Magic 2 গেমিং স্মার্টফোন লঞ্চ করবে ZTE –র সাব ব্র্যান্ড Nubia
  • Red Magic 2 তে থাকবে Snapdragon 845 চিপসেট আর 10GB RAM
  • 31 অক্টোবর লঞ্চ হতে পারে নতুন এই গেমিং ফোন

Nubia Red Magic 2 তে থাকবে Snapdragon 845 চিপসেট আর 10GB RAM

Photo Credit: Weibo

শিঘ্রই Red Magic 2 গেমিং স্মার্টফোন লঞ্চ করবে ZTE –র সাব ব্র্যান্ড Nubia। সম্প্রতি লঞ্চ হওয়া Xiaomi Black Shark Helo আর Razer Phone 2 এর মতো গেমিং ফোনগুলিকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে বাজারে আসছে এই স্মার্টফোন। এই বছরের শুরুতে কোম্পানির প্রথম গেমিং ফোন Red Magic লঞ্চ করেছিল Nubia। সেই ফোনের পরবর্তী ভার্সান Red Magic 2। ক্রাউডফান্ডিং এর মাধ্যমে টাকা তুলে তৈরী হয়েছিল Red Magic। এবার Red Magic 2 ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশান সামনে নিয়ে এল চিনের কোম্পানিটি। Nubia Red Magic 2 তে থাকবে Snapdragon 845 চিপসেট আর 10GB RAM।

চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Red Magic 2 ফোনের ঝলক প্রকাশ করেছে Nubia। সেখানে জানানো হয়েছে Nubia Red Magic 2 তে থাকবে Snapdragon 845 চিপসেট আর 10GB RAM। Red Magic ফোনে Snapdragon 835 চিপসেট আর 8GB RAM ব্যবহার করেছিল Nubia। এছাড়াও প্রকাশিত ছবি দেখে মনে হচ্ছে  Red Magic 2ফোনে থাকবে স্টেরিও স্পিকার সারাউন্ড সাউন্ড।

Advertisement

Red Magic 2 ফোন কবে লঞ্চ হবে সেই বিষয়ে কোন তথ্য জানায়নি কোম্পানি। আগে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানা গিয়েছিল 31 অক্টোবর লঞ্চ হতে পারে নতুন এই গেমিং ফোন। তবে 31 অক্টোবরের ইভেন্টে Red Magic 2 না Nubia X লঞ্চ হবে সেই বিষয়ে বিস্তারে জানা যায়নি।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.