OnePlus 11 5G is equipped with a triple rear camera setup tuned by Hasselblad
Photo Credit: OnePlus
কয়েক হাজার টাকা নয়, সরাসরি 20,000 টাকার মোটা ডিসকাউন্ট। OnePlus 11 5G এখন এমনই অফারের সঙ্গে বিক্রি হচ্ছে। Hasselblad-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরাযুক্ত ফ্ল্যাগশিপ ফোন এবার মিড-রেঞ্জের দামে কেনার সুযোগ চলে এসেছে। পারফরম্যান্স ও ফিচার্সের দিক আজও ফোনটি প্রাসঙ্গিক বলা চলে। OnePlus 11 5G রান করে Snapdragon 8 Gen 2 প্রসেসরে। এতে 100W SuperVOOC ফাস্ট চার্জিং, 8K ভিডিও রেকর্ড, ডুয়াল Reality স্পিকার, Dolby Atmos অডিও, এবং IP64 ওয়াটার ও ডাস্ট প্রোটেকশন রেটিংয়ের মতো ফিচার্স পাওয়া যায়।
OnePlus 11 5G ভারতে 2023 সালের ফেব্রুয়ারিতে রিলিজ হয়েছিল। তখন 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ-সহ বেস মডেলের দাম 56,999 টাকা ছিল। প্রতিবেদন লেখার সময় এটি ফ্লিপকার্টে 36,999 টাকা দামে লিস্টেড থাকতে দেখা গিয়েছে। অর্থাৎ কোম্পানি ফ্ল্যাট 20,000 টাকার ছাড় দিচ্ছে।
এছাড়াও, Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করল 2,190 টাকা ক্যাশব্যাক মিলবে। এর ফলে সাশ্রয়ের অঙ্ক 22,190 টাকায় পৌঁছে যাবে। অফারটি হ্যান্ডসেটের টাইটান ব্ল্যাক কালার অপশনে প্রযোজ্য।
স্পেসিফিকেশনের কথা বললে, ওয়ানপ্লাস 11 5G মডেলের সামনে 6.7 ইঞ্চি এলটিপিও 3.0 অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি QHD+ রেজোলিউশন (1,440 x 3,216 পিক্সেল, 120 হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 1,300 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ অফার করে। ফোনটি Android 16 ভার্সন পর্যন্ত OS আপগ্রেড পাবে।
OnePlus 11 5G ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির সঙ্গে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 2x অপটিক্যাল জুম সাপোর্ট-সহ 32 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা বর্তমান। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের। ফোনে পাওয়ার ব্যাকআপ দেয় 5,000mAh ব্যাটারি।
প্রসঙ্গত, এখন OnePlus Community Sale চলছে। সেলে OnePlus 13 মডেলে 17,000 টাকার অবিশ্বাস্য ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফোনটি ভারতে লঞ্চের সময় দাম ছিল 69,999 টাকা (12 জিবি + 256 জিবি)। কিন্তু এখন দাম 12,000 টাকা কমেছে। ফলে 57,999 টাকায় কেনা যাবে।
আবার 5,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট থাকার কারণে 52,999 টাকায় কেনা সম্ভব হবে। যারা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য বেশি টাকা ব্যয় করতে চান না, এটি তাদের জন্য লোভনীয় ডিল। ওয়ানপ্লাস কমিউনিটি সেলে আগামী জুন 10 পর্যন্ত চলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.