মূল্যবৃদ্ধির মাঝেই স্মার্টফোন 20,500 টাকা ছাড়ে, দুর্ধর্ষ ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং অবিশ্বাস্য দামে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 27 ফেব্রুয়ারি 2026 19:31 IST
হাইলাইট
  • OnePlus 12 একটি 64MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে এসেছে
  • ফোনের ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে
  • OnePlus 12 ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 3 প্রসেসরে চলে

OnePlus 12 is equipped with a triple rear camera setup that is tuned by Hasselblad

মিড-রেঞ্জ হোক বা প্রিমিয়াম, এখন নতুন বাজারে আসা সমস্ত ফোনের দাম বেশ উর্দ্ধমুখী। মেমরি চিপের জোগান কম থাকায় যে এমন সংকটের সৃষ্টি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে অনলাইনে এখনও বেশ কিছু পুরনো ফ্ল্যাগশিপ ফোন এমন দামে বিক্রি হচ্ছে, যা অসাধারণ ভ্যালু ফর মানি। OnePlus 12 তেমনই এক স্মার্টফোন, যা ডিজাইন, ক্যামেরা, পারফরম্যান্স, এবং ফিচার্সের নিরিখে সমসাময়িক যে কোনও ব্র্যান্ডের প্রিমিয়াম ফোনকে টক্কর দেবে। ডিভাইসটি বর্তমানে ফ্লিপকার্টে 20,500 টাকার থেকেও বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। OnePlus 12 ভারতে 2024 সালের জুনে লঞ্চ হলেও আজও দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য উপযুক্ত।

ফোনটি ফ্লিপকার্টে লঞ্চ প্রাইসের চেয়ে 20,000 টাকারও বেশি ছাড়ে কেনা যাচ্ছে। এতে Snapdragon 8 Gen 3 প্রসেসর, Hasselblad টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, 100W SuperVOOC ফাস্ট চার্জিং, IP65 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 2K ডিসপ্লে, 50W ফাস্ট ওয়্যারলেস চার্জিং, ও Dobly Vision ফরম্যাটে 8K ভিডিও রেকর্ডের মতো বৈশিষ্ট্য পাওয়া যায়।

OnePlus 12 ডিসকাউন্ট ও সেল প্রাইস

OnePlus 12 ভারতে 64,999 টাকায় লঞ্চ হয়েছিল। স্ট্যান্ডার্ড মডেলে 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। এটি বর্তমানে ফ্লিপকার্টে 44,463 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ কোম্পানি ফ্ল্যাট 20,536 টাকার ছাড় দিচ্ছে। অফারটি হ্যান্ডসেটের গ্লেসিয়ার হোয়াইট কালার অপশনে প্রযোজ্য৷ Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ডে 2,224 টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।

BHIM-এর মাধ্যমে OnePlus 12 মডেলের দাম মেটালে 475 টাকা ছাড় মিলবে। এছাড়াও, ফ্লিপকার্টে গুগল পে, ক্রেড, ফোনপে, ফ্রিচার্জ, পেটিএম, সুপারমানি, এবং এসবিআই পেমেন্ট অপশনে অতিরিক্ত 445 টাকা ছাড় পাওয়া যাবে। যদি স্পেসিফিকেশনের প্রসঙ্গে আসা হয়, তাহলে প্রথমেই ক্যামেরার কথা বলতে হচ্ছে।

OnePlus 12 ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমের সাথে এসেছে। অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুমের সাথে 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও একটি 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কল করার জন্য, 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান৷

ওয়ানপ্লাস 12 মডেলের সামনে 6.82 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে৷ এটি 2K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 4,500 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, এবং HDR10+ অফার করে। স্ক্রিনের উপরে Corning Gorilla Glass Victus কভার আছে, নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনে 5,400mAh ব্যাটারি রয়েছে। ডিভাইসের অপারেটিং সিস্টেম Android 18 পর্যন্ত আপগ্রেড হবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • IP65 rated
  • Vibrant 120Hz QHD+ display
  • Excellent battery life
  • Fast wired and wireless charging
  • Smooth and bloatware-free software
  • Quality primary and telephoto cameras
  • Good for gaming
  • Bad
  • Minor quality issues
  • Ultra-wide angle camera could be better
  • Low light selfies are below average
 
KEY SPECS
Display 6.82-inch
Processor Snapdragon 8 Gen 3
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 64-megapixel + 48-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB
Battery Capacity 5400mAh
OS Android 14
Resolution 1440x3168 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X300 Ultra মার্চে বাজার কাঁপাতে আসছে, বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা থাকতে পারে
  2. মূল্যবৃদ্ধির মাঝেই স্মার্টফোন 20,500 টাকা ছাড়ে, দুর্ধর্ষ ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং অবিশ্বাস্য দামে
  3. Nano Banana 2: AI-এর জগতে ফের ঝড় তুলল Google, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ন্যানো ব্যানানার নতুন ভার্সন হাজির
  4. Gaitana AI: ভোটে মানুষের বিরুদ্ধে প্রার্থী এআই, গণতন্ত্রে অভিষেক কৃত্রিম বুদ্ধিমত্তার
  5. Online Voter List: চূড়ান্ত ভোটার তালিকা অনলাইনে কোথায় দেখা যাবে? কীভাবে নাম খুঁজবেন? জেনে নিন
  6. 7,000mAh ব্যাটারির সাথে iQOO Z11x 5G আসছে ভারতে, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে
  7. 144Hz স্ক্রিন, 7000mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা সহ Motorola Edge 70 Fusion মার্চ 6 লঞ্চ হচ্ছে
  8. 6,200 টাকা পর্যন্ত ডিসকাউন্টের সাথে শুরু হল Vivo V70, V70 Elite-এর সেল, 50MP সেলফি ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার্স
  9. Realme Narzo Power 5G সবচেয়ে স্লিম 10,001mAh ব্যাটারির সাথে মার্চে ভারতে আসছে, এক চার্জে 38 দিন চলবে
  10. Realme GT 9 Pro: DSLR-কে টেক্কা দিতে প্রথমবার ডুয়াল 200MP ক্যামেরার ফোন আনছে রিয়েলমি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.