মঙ্গলবার থেকে বিক্রি শুরু হল OnePlus 6 Marvel Avengers লিমিটেড এডিশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 মে 2018 11:53 IST
হাইলাইট
  • আজ থেকে ভারতে বিক্রি শুরু হল OnePlus 6 Marvel Avengers লিমিটেড এডিশান
  • এই ফোনের পিছনে OnePlus লোগো ও অ্যালার্ট স্লাইডারটি সোনালি রঙের
  • OnePlus 6 এর একমাত্র ভেরিয়েন্ট যার ভিতরে থাকবে 256GB ইন্টারনাল স্টোরেজ

ভারতে OnePlus 6 Marvel Avengers লিমিটেড এডিশানের দাম 44,999 টাকা

আজ থেকে ভারতে বিক্রি শুরু হল OnePlus 6 Marvel Avengers লিমিটেড এডিশান। জনপ্রিয় মার্ভেল অ্যাভেঞ্জার্স সিরিজের সাথে হাত মিলিয়ে এই ফোন লঞ্চ করেছে OnePlus। এই ফোনের পিছনে রয়েছে অ্যাভেঞ্জারের ইনসিগনিয়া। এছাড়াও ফোনের পিছনে গ্লাস কেসিং এর নীচে রয়েছে কার্বোন ফাইবার টেক্সচার। এই ফোনের পিছনে OnePlus লোগো ও অ্যালার্ট স্লাইডারটি সোনালি রঙের। এছাড়াও OnePlus 6 Marvel Avengers লিমিটেড এডিশানে প্রিলোডেড থাকবে পাঁচটি অ্যাভেঞ্জার্স ওয়ালপেপার। এমনকি ফোনের বাক্সটিও তৈরী করা হয়েছে অ্যাভেঞ্জার্স সিরিজের ডিজাইনেই।

যদিও শুধুমাত্র ডিজাইনেই বদল আসেনি নতুন এই লিমিটেড এডিশান ভেরিয়েন্টে। এই ফোনটি OnePlus 6 এর একমাত্র ভেরিয়েন্ট যার ভিতরে থাকবে 256GB ইন্টারনাল স্টোরেজ। মঙ্গলবার দুপুর 12 টা থেকে শুধুমাত্র Amazon.in এ কেনা যাবে এই ফোন। খুব অল্প পরিমানে ফোন বিক্রি করা হবে এই সেলে। এছারাও আগামি 3 জুন থেকে বেঙ্গালুরুর OnePlus এক্সপেরিয়েন্স স্টোর, ক্রোমা রিটেল স্তোরে এই লিমিটেড এডিশান OnePlus 6 পাওয়া যাবে। এর সাথেই আগামি 5 জুন কোম্পানি বাজারে আনবে OnePlus 6 এর সিল্ক হোয়াইট লিমিটেড এডিশান ফোন।

The Iron Man case bundled with OnePlus 6 Marvel Avengers Limited Edition

 

 

ভারতে OnePlus 6 Marvel Avengers লিমিটেড এডিশান দাম ও স্পেসিফিকেশান

OnePlus 6 Marvel Avengers লিমিটেড এডিশান এর দাম 44,999 টাকা। আজ পর্যন্ত OnePlus এর লঞ্চ করা সব থেকে দামী ফোন এটি। OnePlus 6 এর সব অফার কাজ করবে এই ফোনের সাথেও। Citibank ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যাবহারকারীরা পাবেন 2000 টাকা ক্যাশব্যাক। এর সাথেই আপনার ফোনটিকে এক বছরের জন্য বিমা করে দেবে OnePlus। আর ClearTrip এ হোটেল ও ফ্লাইট বুকিং এ পাবেন 25,000 টাকা পর্যন্ত অতিরিক্ত সুবিধা। আর এই ফোন কিনলে Amazon আপনাকে দেবে 250 টাকার প্রাইম ভিডিও গিফট কার্ড আর Kindle এর তরফ থেকে পেয়ে যাবেন ইবুকে 500 টাকা ছাড়।

এর সাথেই থাকছে রেফারাল অফার। আপনি যদি 18 মে বা তার আগে OnePlus 3 বা নার থেকে নতুন ফোন কিনে থাকেন আর আপনার রেফারাল কোডে যদি দুইজন OnePlus 6 কেনেন তবে কোম্পানি আপনাকে বিনামূল্যে দেবে নতুন OnePlus Bullets V2  হেডফোন। এর সাথেই গ্রাহকরা পাবেন তিন মাসের অতিরিক্ত ওয়ারিন্টি। 

 

নতুন OnePlus 6 Marvel Avengers লিমিটেড এডিশান এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। OnePlus 6 Marvel Avengers লিমিটেড এডিশান এ রয়েছে 6.28 ইঞ্চি FHD+ full Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। OnePlus 6 Marvel Avengers লিমিটেড এডিশান এর ভিতরে রয়েছে লেটেস্ট Snapdragon 845 প্রসেসসার সাথে 8GB RAM আর Adreno 630 GPU আর 256GB ইন্টারনাল স্টোরেজ। 
লিমিটেড এডিশান এই ফোনে রয়েছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি 16 মেগাপিক্সেল ও সেকেন্ডারী 20 মেগাপিক্সেল সেন্সার রয়েছে এই রিয়ার ক্যামেরায়। প্রাইমারী ক্যামেরাতে অপ্টিকাল ও ইলেকট্রনিক দুই ইমেজ স্টেবিলাইজেশানের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা যাবে 480 ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশান ভিডিও। নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে পোট্রেট মোড। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ফেস আনলকের ফিচার। এর মাধ্যমে মাত্র 0.4 সেকেন্ডে আনলক হয়ে যাবে আপনার ফোন। 
OnePlus 6 Marvel Avengers লিমিটেড এডিশান এ রয়েছে 3300 mAh ব্যাটারি। এর সাথেই রয়েছে কোম্পানির জনপ্রিয় ড্যাশ চার্জিং টেকনোলজি। কোম্পানির দাবি মাত্র ৩০ মিনিটের চার্জে এই ফোন সারাদিন চলতে সক্ষম। 
 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks great
  • Excellent performance
  • Useful software customisations
  • Bad
  • Average camera quality
  • No wireless charging or weatherproofing
 
KEY SPECS
Display 6.28-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3300mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus, Amazon, Avengers
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  2. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  3. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  4. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
  5. Motorola Edge 70 Pro+ ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Flipkart দুর্দান্ত অফার নিয়ে হাজির, শপিং করলে মিলবে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন
  7. ভুয়ো কল ধরতে Google-এর ডিজিটাল স্ট্রাইক, ফোন আসলেই জানাবে প্রতারক কিনা
  8. Realme P4R 5G লঞ্চ হচ্ছে 10 জুন, 8,000mAh মনস্টার ব্যাটারি ও 50MP AI ক্যামেরা থাকবে
  9. WhatsApp: অচেনা নম্বর থেকে মেসেজ ও লিঙ্ক পাচ্ছেন? প্রতারণার গন্ধ পেলেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
  10. Lava Bold N2 5G: চীনা ব্র্যান্ডদের থেকে সস্তায় 5G ফোন আনল লাভা, রয়েছে উন্নত ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.